July 25, 2026, 4:16 pm
শিরনাম :
মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

তালার দলিত অধ্যুষিত ৪টি গ্রামে পানি নিস্কাশনের ড্রেন নির্মান উদ্যোগ : জনমনে স্বস্তি

তালা প্রতিনিধি

‎তালার দলিত অধ্যুষিত ৪টি গ্রামে পানি নিস্কাশনের ড্রেন নির্মান উদ্যোগ : জনমনে স্বস্তি

‎পানি নিস্কাসনের ড্রেনের অভাবে তালা উপজেলার কয়েকটি গ্রামের বিশষেত দলিত অধ্যুষিত পাড়ার মানুষ দীর্ঘদিন ধরে নানান ভোগান্তীতে রয়েছে। বর্ষা মৌসুম আসলেই এই এলাকার মানুষের ভোগান্তী চরম আকার ধারন করে। পানি নিস্কাশনের অভাবে পাড়াগুলোর নীচু ভূমিতে জলাবদ্ধতা তৈরি হয়। ফলে পাড়াগুলোতে মশা-মাছির উপদ্রব বাড়ে। বর্ষার পানি জমে এলাকার পরিবেশে নোংরা হয় এবং শিশু ও বয়স্করা নানান রোগে আক্রান্ত হয়। পানি নিস্কাশনের অভাবে বছরের পর বছর এলাকার দলিত সম্প্রদায়ের দরিদ্র মানুষগুলো জলাবদ্ধতা ও নোংরা পরিবেশে বসবাস করায় বর্ষা মৌসুম যেন এখানকার মানুষগুলোর কাছে এক আতংকের নাম!
‎তালার আটারই গ্রামের সোমা সরকার জানান, তালা উপজেলার একাধিক দলিত অধ্যুষিত গ্রামে বর্ষার পানি নিস্কাশন ব্যবস্থা না থাকায় গ্রামের দরিদ্র মানুষগুলো মারাত্মক পরিবেশ বিপর্যয়ের মধ্যে থাকে। এখানকার নীচু ভূমিতে জলবদ্ধতা তৈরি হয় এবং ছোট ডোবা ও নালাগুলোর পানি জমে থেকে পচে দুর্গন্ধ ছড়ায়। সেখান থেকে মশা-মাছির জন্মসহ নানান রোগ-জীবানু ছড়িয়ে পড়ে। এর প্রতিকার চেয়ে সরকারের কাছে বহুবার আবেদন নিবেদন করলেও কোনও ফল পাওয়া যায়নি। সর্বশেষ এই এলাকার মানুষের দুর্দশা লাঘবে ওয়ার্ল্ড কনসার্ন নামের একটি বেসরকারি সংস্থা এগিয়ে এসেছে বলে জানালেন খানপুর গ্রামের সন্ধ্যা দাশ। তিনি বলেন আমাদের এলাকার মানুষের বর্ষাকালিন ভোগান্তি কমাতে ওয়ার্ল্ড কনসার্ন এনজিও তাদের নিজস্ব টাকা দিয়ে পানি নিস্কাশনের ড্রেন নির্মান করবে। ফলে এলাকার মানুষ নোংরা-স্যাতসেঁতে পরিবেশ থেকে রক্ষা পাবে বলে তিনি জানান।
‎এবিষয়ে ওয়াার্ল্ড কনসার্ন (বাংলাদেশ) এর প্রজেক্ট ম্যানেজার প্রদুষ মানকিন জানান, সংস্থার উদ্যোগে তালা উপজেলায় আলো প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পের সহায়তায় তালা সদর ও খলিলগর ইউনিয়নের খানপুর গ্রামে ১টি, আটারই গ্রামে ১টি, মাছিয়াড়া গ্রামে ১টি ও গোনালী গ্রামে ২টি মোট ৫টি পানি নিষ্কাশন ড্রেন নির্মান করা হবে। এই ড্রেনগুলো নির্মানের পর বর্ষা মৌসুমে এলাকার পানি নিস্কাশন হবে। এরফলে দলিত সম্প্রদায়ের দরিদ্র মানুষ অধ্যুষিত এলাকায় জলাবদ্ধতা দূরীকরন হবে। এব্যপারে আলো প্রকল্পের অফিসার রনজিৎ দাশ বলেন, ড্রেন নির্মান কাজগুলো ওয়ার্ল্ড কনসার্ন সংস্থার অধিনে টেন্ডারের মাধ্যমে ঠিকাদার নিয়োগ করে বাস্তবায়ন করা হবে। সেলক্ষ্যে এতোমধ্যে প্রিন্ট ও অনলাইন সংবাদপত্রে ২ দফায় দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যাতে প্রকৃত ঠিকাদারগণ দরপত্র আহবানে অংশগ্রহন করতে পারে। তাছাড়া বহুল প্রচারের জন্য দরপত্র বিজ্ঞপ্তি নোটিশ তালা উপজেলা পরিষদ এবং সংশ্লিষ্ট ২টি ইউনিয়ন (তালা ও খলিলনগর) পরিষদের নোটিশ বোর্ডে টাঙ্গানো হয়েছে। আগামী ১৬/৩/২০২৬ ইং তারিখের মধ্যে ঠিাকাদারগণ https://drive.google.com/file/d/1UZRjHYMWCA42LnZpiuB0rIR77MtOdfAl/view?usp=sharing লিংকের মাধ্যমে দরপত্র জমা দিতে পারবে। দরপত্রের মাধ্যমে নির্বাচিত ঠিকাদার যাতে সঠিক ও স্বচ্ছতার সাথে ড্রেন নির্মান কাজ বাস্তবায়ন করে সেটা সংস্থার পক্ষ থেকে তদারকি করা হবে। এই ড্রেনগুলো নির্মান সম্পন্ন হলে ৪টি গ্রামের মানুষের পরিবেশগন স্বাস্থ্য সমস্যা ও জলাবদ্ধতা থেকে রক্ষা পাবে বলে তিনি মন্তব্য করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ