July 25, 2026, 3:18 pm
শিরনাম :
মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

বাগেরহাট প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

এস এম রাজ, বিশেষ প্রতিনিধি

বাগেরহাট প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

পবিত্র রমজান মাস উপলক্ষে বাগেরহাট প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে জেলার রাজনৈতিক, প্রশাসনিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী এবং বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মাওলানা মশিউর রহমান, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল আলিম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাটের পুলিশ সুপার হাসান চৌধুরী, জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম, সাবেক সভাপতি এম এ সালাম,
জেলা জামায়াতের নায়েবে আমির এডভোকেট আব্দুল ওয়াদুদসহ জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা।
ইফতার মাহফিলের পূর্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, বাগেরহাট প্রেসক্লাব দীর্ঘদিন ধরে সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সমাজের বিভিন্ন সমস্যা তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা সমাজকে আলোকিত করতে পারেন। তিনি বাগেরহাট প্রেসক্লাবের কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও সাংবাদিকদের সঙ্গে নিয়ে জেলার উন্নয়নে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
বিশেষ অতিথিরাও তাদের বক্তব্যে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানান এবং বাগেরহাটের উন্নয়ন ও অগ্রগতিতে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার কথা তুলে ধরেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ