September 15, 2026, 4:31 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ আইসিপিতে ২৩১.৮১ গ্রাম স্বর্ণসহ আটক ১

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) থেকে ২৩১.৮১ গ্রাম স্বর্ণসহ এক ব্যক্তিকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা গেছে, গত ১২ মার্চ বিকেল আনুমানিক ৫টার দিকে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধীনস্থ সোনামসজিদ আইসিপিতে কর্মরত বিজিবি সদস্যরা নিয়মিত চেকিং কার্যক্রম পরিচালনা করেন। এ সময় বাংলাদেশি নাগরিক ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার জয়ধরখালির বড় বড়াই কাউরাইদ এলাকার মো. রফিকুল ইসলামের ছেলে মো. সানি মাই (২৭) (পাসপোর্ট নং- A12776759) কে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। চেকিংয়ের সময় বিজিবির আর্চওয়ে মেটাল ডিটেক্টরে তার শরীরে ধাতব বস্তুর উপস্থিতি ধরা পড়ে। পরে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বর্ণ থাকার কথা স্বীকার করেন। পরবর্তীতে তাকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় এবং থানা পুলিশের উপস্থিতিতে এক্স-রে করা হলে তার পায়ুপথ থেকে ২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত স্বর্ণের বার দুটি চাঁপাইনবাবগঞ্জ স্বর্ণ জুয়েলারি সমিতি কর্তৃক পরীক্ষা করে খাঁটি স্বর্ণ বলে নিশ্চিত করা হয়েছে। যার মোট ওজন ২৩১.৮১ গ্রাম এবং বর্তমান বাজার মূল্য প্রায় ৫৩ লাখ ৯৪ হাজার ৬০০ টাকা।

এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে রাতেই তাকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হবে বলে জানায় বিজিবি।

এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, রাজস্ব ফাঁকি দিতে চোরাকারবারীরা যতই অভিনব কৌশল অবলম্বন করুক না কেন, বিজিবি সব ধরনের অপকৌশল প্রতিরোধে সবসময় সজাগ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ