September 15, 2026, 1:31 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ব্যাংক পিএলসি’র চাঁপাইনবাবগঞ্জ শাখায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

সাউথইস্ট ব্যাংক পিএলসি’র চাঁপাইনবাবগঞ্জ শাখার উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

(১০ মার্চ) মঙ্গলবার বিকাল ৫টায় অত্র শাখা কার্যালয়ে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাউথইস্ট ব্যাংক পিএলসি, চাঁপাইনবাবগঞ্জ শাখার ব্যবস্থাপক ও সিনিয়র নির্বাহী অফিসার মোঃ তাজিমুল হক।

এসময় উপস্থিত ছিলেন গৌড় ইন্টারন্যাশনাল-এর প্রোপারটর মোঃ হায়উল হক, মেসার্স রিয়াদ ইন্টারন্যাশনাল-এর প্রোপারটর মোঃ মিজান সাহেব, এ কে ট্রেডিং কোম্পানির প্রোপারটর মোঃ আখতারুল হক, এস এম ট্রেডিং-এর প্রোপারটর মোঃ তরিকুল ইসলাম, মেসার্স গোলাম কিবরিয়ার প্রোপারটর মোঃ গোলাম কিবরিয়া (টনিক), সাউথইস্ট ব্যাংকের সিনিয়র নির্বাহী অফিসার মোঃ কবির হোসেন, সিনিয়র অফিসার মোঃ আখতারুজ্জামান, অফিসার মোঃ আব্দুল কাইউম ও অফিসার মোঃ বেনজির আহমেদসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

দোয়া মাহফিলে সাউথইস্ট ব্যাংক পিএলসি’র প্রতিষ্ঠার সাথে সম্পৃক্ত সকল সদস্য এবং ব্যাংকের প্রয়াত কর্মকর্তা ও কর্মচারীদের রুহের মাগফেরাত কামনা করা হয়। এসময় শাখা ব্যবস্থাপক মোঃ তাজিমুল হক বলেন, সাউথইস্ট ব্যাংক পিএলসি সবসময় গ্রাহকদের আধুনিক ও উন্নত ব্যাংকিং সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও গ্রাহকদের আরও উন্নত সেবা প্রদানের জন্য ব্যাংক কর্তৃপক্ষ কাজ করে যাবে।

দোয়া শেষে উপস্থিত অতিথিদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ