July 26, 2026, 1:19 am
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

শ্যামনগর উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের অর্ধবার্ষিক সভা ও কর্মপরিকল্পনা প্রণয়ন

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

শ্যামনগর উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের কমিটি গঠন ও অর্ধবার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, স্থানীয় পর্যায়ে অভিযোজন কার্যক্রম জোরদার এবং দুর্যোগ ঝুঁকি হ্রাসে সমন্বিত উদ্যোগ গ্রহণের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১০ টায় লিডার্স শ্যামনগর শাখা অফিসে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের সহযোগীতায় এ সভা অনুষ্ঠিত হয়।

লিডার্সের CARE প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী জয়দেব কুমার জেয়ার্দ্দার এর শুভেচ্ছা বক্তব্য এর মধ্য দিয়ে সভার প্রধান কার্যক্রম শুরু হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা জলবায়ূ এ্যাকশন ফোরামের সদস্য আমজাদ হোসেন, নিপা চক্রবর্তী হিরনময়ী রানী,আশিকুর রহমান, হুসাইন বিন আফতাব, মনজুয়ারা এবং লিডার্সের অ্যাডভোকেসি ও ক্যাপাসিটি বিল্ডিং অফিসার বিপাশা অধিকারী প্রমুখ।

এসময় সভায় লির্ডাসের কার্যক্রম, উপজেলা জলবায়ু অ্যাকশন ফোরামের উপবিধি, কমিটি গঠন, আগামী তিন মাসের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে এলাকার নবনির্বাচিত সংসদ সদস্যদের সাথে ফোরামের সৌজন্য সাক্ষাত, জলবায়ু ঝুঁকিপূর্ণ সমস্যা চিহ্নিতকরণ, দিবস উদযাপন, নীতি নির্ধারণী ও বাস্তবায়নকারী পর্যায়ে সমস্যা নিরসনে স্মারকলিপি প্রদান, নিরাপদ পানির ব্যবস্থা ও দুর্যোগ পূর্ব প্রস্তুতি কার্যক্রম জোরদারের সিদ্ধান্ত গৃহীত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ