September 15, 2026, 4:33 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বেসরকারি ৪ ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

ডেস্ক রিপোর্ট

বেসরকারি খাতের ন্যাশনাল, প্রিমিয়ার, আইএফআইসি ও আল-আরাফাহ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক গুলোতে সঠিক তদারকি ও বোর্ডের কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হচ্ছে কিনা, তা দেখার জন্যেই এ নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ থেকে পর্যবেক্ষকদের কাছে এ চিঠি পাঠানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানায়, ন্যাশনাল ব্যাংকে পর্যবেক্ষক করা হয়েছে ব্যাংক সুপারভিশন বিভাগের পরিচালক মুনির আহমেদ চৌধুরীকে। অন্যদিকে, আল-আরাফাহ ইসলামী ব্যাংকে নিয়োগ পেয়েছেন ইসলামিক ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান।

এছাড়া প্রিমিয়ার ব্যাংকের পর্যবেক্ষক করা হয়েছে পেমেন্ট সিস্টেম বিভাগের পরিচালক এ এন এম মঈনুল কবিরকে। পাশাপাশি ফরেক্স রিজার্ভ বিভাগের পরিচালক এ কে এম কামরুজ্জামান হয়েছেন আইএফআইসি ব্যাংকের পর্যবেক্ষক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ