ফকিরহাটে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
আজ সোমবার ০৯ মার্চ ২০২৬ তারিখ সকাল ১১টায় ফকিরহাট উপজেলা পাবলিক লাইব্রেরি সভাকক্ষে “সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” এই স্লোগানকে ধারণ করে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।
সভার আয়োজন করে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (MIPS) প্রকল্প, যা এফসিডিও (FCDO)-এর আর্থিক সহায়তায় বাস্তবায়িত হচ্ছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সদস্য ও পিএফজি কো-অর্ডিনেটর ইফতেখার আহমেদ পলাশ ।
সভায় উপস্থিত ছিলেন উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও পিএফজি অ্যাম্বাসেডর সাহেদুর রহমান জোহা, উপজেলা মহিলাদলের সভানেত্রী ও পিএফজি অ্যাম্বাসেডর কলিনা ইসলাম, উপজেলা মহিলাদলের সাধারণ সম্পাদক নূরজাহান খাতুন, জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী মইন উদ্দিন মেরু, গণঅধিকার পরিষদের সহ-সভাপতি শেখ খাইরুল বাশার, পিএফজি অ্যাম্বাসেডর বিজন দাস, সাংবাদিক সৈয়দ জালিস মাহমুদ, সাংবাদিক আমিরুল ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
শান্তি প্রতিষ্ঠা এবং রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা নিরসনে দল-মত নির্বিশেষে ফকিরহাট পিএফজি কমিটির মাধ্যমে সবাইকে সম্পৃক্ত করে কাজ করার ত্রৈমাসিক কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন পদ্ধতি হাতে নেওয়া হয়।
সভায় সার্বিক তত্ত্বাবধান করেন এমআইপিএস প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর মো. রেজবিউল কবির।