September 15, 2026, 1:31 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

ফকিরহাটে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

সৈয়দ জালিস মাহমুদ

ফকিরহাটে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন
“আজকের পদক্ষেপ আগামীর ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের ফকিরহাটে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে আলোচনা সভা ও বিভিন্ন অবদানের জন্য পাঁচ নারীকে সম্মাননা প্রদান করা হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে রবিবার (৮ মার্চ) বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্প্রসারিত কমপ্লেক্স ভবনের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেনউপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন।

উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের ক্রেডিট সুপারভাইজার অপূর্ব কুমার ঘোষের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: গোলাম মোস্তফা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শোভা রায়, বীর মুক্তিযোদ্ধা মোড়ল নুর মোহম্মদ, অধ্যাপক মোফাজ্জেল হায়দার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুব্রত কুমার বিশব্বাস, সমবায় কর্মকর্তা মিলন কুমার দাশ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, একাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামান প্রমূখ।

আলোচনা শেষে বিভিন্ন অবদানের জন্য সুমি হাওলাদার, বিথি রানী সরকার, সোনিয়া আক্তার, সোনিয়া আক্তার কারিমা, শারমিন সুলতানাকে ক্রেষ্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ