July 25, 2026, 5:46 pm
শিরনাম :
বরিশাল জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ

মাভাবিপ্রবিতে সোচ্চারের ইফতার ও ঈদপূর্ব আড্ডা অনুষ্ঠিত

ইসরাত জাহান আশা, মাভাবিপ্রবি প্রতিনিধি

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সোচ্চার স্টুডেন্টস’ নেটওয়ার্ক মাভাবিপ্রবি চ্যাপ্টারের উদ্যোগে এক বর্ণিল ইফতার মাহফিল ও ঈদপূর্ব আড্ডা অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ক্যাফেটেরিয়া প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আলোকসজ্জা করে নান্দনিকতার ছোঁয়া লক্ষ করা যায়, যা পুরো পরিবেশকে আরও আকর্ষণীয় করে তোলে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সোচ্চারের সদস্যসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এছাড়া সুবিধাবঞ্চিত মানুষের অংশগ্রহণও ছিল উল্লেখযোগ্য। এ সময় ক্লাবের প্রেসিডেন্ট নোমান বিন তাজ ও সেক্রেটারি মেহেদী হাসান খান ছোট শিশুদের মধ্যে ঈদ কার্ড ও সালামী প্রদান করেন।

ইফতারের পর মাগরিবের সালাত আদায় শেষে ক্লাবের সদস্যদের অংশগ্রহণে ঈদপূর্ব আড্ডা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত সদস্যরা শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে স্লোগান দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ