July 25, 2026, 4:07 pm
শিরনাম :
মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

ফকিরহাট বাজারে আবারও দুটি দোকানে চুরি ঘটনা ঘটেছে

সৈয়দ জালিস মাহমুদ

ফকিরহাট বাজারে আবারও দুটি দোকানে চুরি ঘটনা ঘটেছে

বাগেরহাটের ফকিরহাট বাজারে সাটারের তালা ভেঙ্গে দুটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। ফকিরহাট বাজারের তাহের মার্কেটে এই চুরির ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

ভুক্তভোগী দোকান মালিকরা জানান, শুক্রবার (৬ মার্চ) রাতে দোকান বন্ধ করে তারা বাড়ি চলে যান। শনিবার (৭ মার্চ) সকালে এসে দেখেন দোকানের সাটার ভোলা।

মাহিয়া ফ্যাশন এন্ড ওড়না হাউজ এর পরিচালক রবিউল ইসলাম সাইফুল জানান, চোরেরা তার দোকান থেকে লক্ষাধিক টাকার নতুন ড্রেস চুরি করে নিয়ে গেছে।

আরাফ এন্টারপ্রাইজ এর মালিক মোঃ রফিকুল ইসলাম জানান তার ইলেকট্রিক এম,ই,পি ডিলারের দোকান। তার দোকান থেকে প্রায় চার লাখ টাকার ইলেকট্রিক পণ্য ক্যাবল তার চুরি করে নিয়ে গেছে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাইফুল ইসলাম বলেন, ফকিরহাট বাজারে দুটি দোকানে চুরি হওয়ার বিষয়টি তিনি অবগত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্থ দোকান মালিকরা এখনো লিখিত অভিযোগ দেয়নি। তবে তারা লিখিত অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ