July 25, 2026, 5:47 pm
শিরনাম :
বরিশাল জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ

ট্রাভেল জোনের খতমে তারাবীহ ও রমজানের তাৎপর্য বিষয়ক দোয়া মাহফিল অনুষ্ঠিত

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম প্রতিনিধি

দেশের অন্যতম শীর্ষ স্থানীয় ট্রাভেল সেবা প্রদানকারী এজেন্ট ট্রাভেল জোনের ব্যবস্থাপনায় পবিত্র রমজানুল মোবারক উপলক্ষে খতমে তারাবীহ সমাপনী ও রমজানের তাৎপর্য বিষয়ক দোয়া মাহফিল ট্রাভেল জোনের ম্যানেজিং পার্টনার মোহাম্মদ ইব্রাহিম , কাজী মোহাম্মদ আবদুল হক শাহিদ ও মোঃ মোজাহেদ হোসেন মিঠুর উপস্থিতিতে ট্রাভেল জোনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয় ।

‎শনিবার (৭ মার্চ, ২০২৬) সালে ট্রাভেল জোনের আয়োজনে পবিত্র খতমে তারাবীহ পরিচালনা করেন হাফেজ আতিকুল ইসলাম হানিফ, হাফেজ ইলিয়াছ হোসেন, হাফেজ ঈসমাইল হোসেন হিমেল ও হাফেজ কাজী ওয়াসিফুর রহমান তাশরীফ ।

সমাপনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পবিত্র খতমে তারাবীহ ও রমজানের তাৎপর্য বিষয়ক দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক প্রফেসর ড. এ এস এম বোরহান উদ্দিন ।

দোয়া মাহফিলে বক্তব্য রাখেন ট্রাভেল জোনের মুয়াল্লিম মাওলানা সৈয়দ মুহাম্মদ হেলাল চিশতী, মাওলানা মুহাম্মদ নিজাম উদ্দিন ও মাওলানা সোহাইল কাদেরী ।

ট্রাভেল জোনের কর্মকর্তা মিনহাজুল মোস্তফা’র সার্বিক তত্তাবধানে ট্রাভেল জোনের ম্যানেজার (কমিউনিকেশন, সেলস এন্ড মার্কেটিং) মোহাম্মদ ওবায়দুর রহমান এর সঞ্চালনায় সমাপনী পর্বে নাত পরিবেশন করেন ও মিলাদ কিয়াম পরিচালনা করেন বিখ্যাত নাত খাঁ মাওলানা মহিউদ্দিন তানভীর ও মাওলানা মোহাম্মদ আয়াজ হাসান । এছাড়াও ট্র্রাভেল জোনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ