July 25, 2026, 6:42 pm
শিরনাম :
আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান কালীগঞ্জে বাল্য বিয়ের অপরাধে কনের পিতাকে ছয় মাসের কারাদন্ড

চরভিত্তিক অর্থনীতিতে তরমুজ এখন প্রধান চালিকা শক্তি ঝালকাঠিসহ দক্ষিনাঞ্চলে আগাম তরমুজ চাষে বিপ্লব

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠিসহ জেলার দক্ষিণাঞ্চলের নদীর চরভিত্তিক ক্ষেত জুড়ে দিগন্ত জোড়া সবুজের সমোরোহ। সবুজ পাতা আর লতার ভাজে ভাজে উঁকি দিচ্ছে ছোট- বড়ো আগাম জাতের তরমুজ। যা এখনো বিক্রি উপযুক্ত হয়নি। রমজান এবং ঈদ পরবর্তীকে ঘিরে বাড়তি লাভের আশায় এবার আগেভাগেই মাঠে এ অঞ্চলের চাষিরা।

জেলার বিভিন্ন উপজেলা এবং পার্শ্ববর্তী জেলাগুলোর চরাঞ্চলের এবার লক্ষ্য মাত্রার চেয়ে বেশী জমিতে চাষ হয়েছে সুপার গ্রেড -১ জাতের তরমুজ। আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলনের আশা চাষী ও কৃষি বিভাগের।

জেলার রাজাপুর উপজেলার সাংগর, গোপালপুর, চরসাংগর, কেওতা, চরকেওতা, নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়নের ভেরনবাড়িয়া গ্রামের বিষখালী নদীর চড়ে, ঝালকাঠি সুগন্ধা নদী, বিষখালী, গাবখান নদীর চরাঞ্চল এবং কাউখালির বেকুটিয়া নদীর তীরবর্তি, বেকুটিয়া সেতু সংলগ্ন বিশাল চরাঞ্চলে ব্যাপকহারে তরমুজ চাষে বিপ্লব হচ্ছে। এসব চর এখন মৌসুমি কৃষির প্রধান ভরসা। চাষীদের আশা আবহাওয়া অনুকূলে থাকলে এই আগাম জাতের তরমুজই বদলে দিবে তাদের ভাগ্য।

তরমুজচাষী আসাদুল বলেন – জমি লিজ নিয়ে আমার প্রায় দেড় কোটি টাকা খরচ হয়েছে, গতবছর লাভ করতে পারিনি। আবহাওয়া অনুকূলে থাকলে এবং বড় ধরনের কোনো প্রাকৃতিক দূর্যোগ, ঝর – তুফান, শিলাবৃষ্টি না হলে চার থেকে পাঁচ কোটি টাকার তরমুজ বিক্রি করতে পারবো। অল্প সময়ে বেশী বিনিয়োগ এবং বেশী পরিশ্রম করে দ্বিগুণ থেকে তিনগুণ লাভ করা সম্ভব। তাদের দাবী সরকারি ঋণসুবিধা ও চরে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করা হলে আরো বাড়বে চাষের পরিধি। রোদে পুড়ে দিন-রাত তরমুজ ক্ষেত ঘিরে পরিচর্যা কৃষকদের কর্মচাঞ্চল্য চোখে পড়ার মত। দিন-রাত পরিশ্রম করে ফলানো এই রসালো তরমুজ ঘিরেই এখন নতুন করে স্বপ্ন বুনছেন এ জনপদের চাষিরা।

ঝালকাঠি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানান – এবছর আবহাওয়া অনুকূলে যার ফলে রোগবালাই কম হওয়ায় বাম্পার ফলন হয়েছে। ফলে লাভবান হবেন কৃষকরা। কৃষি বিভাগের পক্ষ থেকে তরমুজ চাষীদের সব ধরনের সহযোগিতা করা অব্যহত রয়েছে। বাজার ব্যাবস্থাপনা ও পরিবহন সুবিধা নিশ্চিত করা গেলে চাষীরা ন্যায্য মূল্য পাবেন। সবকিছু ঠিক থাকলে এ মৌসুমে কয়েক কোটি টাকার অর্থনৈতিক প্রবাহ সৃষ্টি হবে। চরের সবুজ ক্ষেত এখন শুধু কৃষির প্রতীক নয়, সম্ভাবনারও প্রতিচ্ছবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ