July 25, 2026, 8:58 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

কাঁঠালিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী হিসেবে আলোচনায় আলিম মুন্সি

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার সদর ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা না হলেও এলাকায় বইতে শুরু করেছে আগাম নির্বাচনী হাওয়া। অলিতে-গলিতে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চলছে আলোচনা। এরই মধ্যে ৪নং সদর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় উঠে আসছে ঝালকাঠি জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আলিমুল ইসলাম আলিম মুন্সি-এর নাম।

দীর্ঘ প্রায় ২ যুগেরও বেশি সময় ধরে মো. আলিমুল ইসলাম আলিম মুন্সি এলাকার অবহেলিত, নির্যাতিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। মানবিক বিভিন্ন উদ্যোগ এবং মানুষের পাশে দাঁড়ানোর জন্য তিনি স্থানীয়দের কাছে সুপরিচিত ও সম্মানিত একটি নাম।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্যক্তিগত কোনো স্বার্থের কথা না ভেবে দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছেন তিনি। মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে পাশে দাঁড়ানোই তার অন্যতম বৈশিষ্ট্য।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪নং কাঁঠালিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন মো. আলিমুল ইসলাম আলিম মুন্সি। নির্বাচিত হলে তিনি সবসময় সাধারণ মানুষের পাশে থাকার পাশাপাশি ইউনিয়নের সার্বিক উন্নয়নে নিজেকে উৎসর্গ করবেন বলে জানিয়েছেন।

এদিকে সম্ভাব্য এই প্রার্থিতাকে কেন্দ্র করে ইতোমধ্যে সদর ইউনিয়নের বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে এবং অনেকেই তার প্রতি সমর্থন ও শুভকামনা জানিয়েছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ