July 25, 2026, 3:18 pm
শিরনাম :
মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

কলারোয়ায় ইসলামী ব্যবসায়ী সমিতি ও যাকাত ফাউন্ডেশনের ইফতার মাহফিল: যাকাতের অর্থ সমাজকল্যাণে ব্যয়ের আহ্বান

ফারুক হোসেন রাজ, স্টাফ রিপোর্টার

সাতক্ষীরার কলারোয়া বাজারে কলারোয়া ইসলামী ব্যবসায়ী সমিতি ও যাকাত ফাউন্ডেশনের উদ্যোগে এক ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সমাজের বিত্তবানদের যাকাত সঠিক খাতে ব্যয় এবং সংগঠনের মাধ্যমে যাকাত প্রদান করে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।

শুক্রবার ৬ মার্চ সন্ধ্যায় কলারোয়া পৌর সদরের সংগঠনের কার্যালয়ে রাসেল ফার্মেসীর স্বত্বাধিকারী ও সংগঠনের সভাপতি আলহাজ্ব কাজী শামসুর রহমানের সভাপতিত্বে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, সংগঠনের সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক ও সোনালী ব্যাংক পিএলসি’র অবসরপ্রাপ্ত ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ আব্দুল ওহাব, সিনিয়র সহ-সভাপতি ও কৃষি ব্যাংকের সাবেক ম্যানেজার খান জাহিদুর রহমান চৌধুরী, সহ-সভাপতি সাংবাদিক ফারুক হোসেন রাজ, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক ও নিউ ইউনিক টেইলার্সের প্রোপাইটার শহিদুল ইসলাম, যাকাত ফাউন্ডেশনের চিকিৎসা বিষয়ক উপদেষ্টা গ্রাম ডাক্তার আব্দুল হান্নান, মিথিলা এন্টারপ্রাইজের প্রোপাইটার মোস্তফা ফারুকুজ্জামান, আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার নির্বাহী পরিষদের পরিচালক মোঃ মতিউর রহমান রুবেলসহ কলারোয়া বাজারের বিভিন্ন ব্যবসায়ী ও সংগঠনের সদস্যবৃন্দ।

বক্তারা বলেন, কলারোয়া ইসলামী ব্যবসায়ী সমিতি ও যাকাত ফাউন্ডেশন একটি সম্পূর্ণ সুদমুক্ত সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। ইসলামী শরীয়াহর নির্দেশনা অনুযায়ী সংগঠনটির কার্যক্রম পরিচালিত হয়। প্রতি বছর যাকাতের মৌসুমে সংগঠনের সদস্য ও এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের কাছ থেকে যাকাত সংগ্রহ করা হয় এবং ইসলামে নির্ধারিত খাত অনুযায়ী তা সমাজের অসহায় মানুষের কল্যাণে ব্যয় করা হয়।

বক্তারা আরও বলেন, পবিত্র কোরআনে যাকাত ব্যয়ের জন্য আটটি নির্ধারিত খাত উল্লেখ রয়েছে। এগুলো হলো – অত্যন্ত দরিদ্র ব্যক্তি , মিসকিন (অভাবগ্রস্ত মানুষ), যাকাত আদায় ও ব্যবস্থাপনার কাজে নিয়োজিত কর্মচারী, যাদের অন্তর ইসলামের প্রতি আকৃষ্ট করা প্রয়োজন,দাসমুক্তি বা মানবমুক্তির কাজে, ঋণগ্রস্ত ব্যক্তিদের সহায়তায়, আল্লাহর পথে বা দ্বীনের কাজে এবং মুসাফির বা পথিকদের সহায়তায়।

সংগঠনের নেতারা জানান, সংগৃহীত যাকাতের অর্থ দিয়ে দরিদ্র পরিবারকে সহায়তা, অসুস্থ মানুষের চিকিৎসা সহায়তা, ঋণগ্রস্ত মানুষের সহযোগিতা, শিক্ষা সহায়তা এবং বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর মতো বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়। এতে সমাজের অসহায় মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সংগঠনটি।

অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ