September 15, 2026, 3:59 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

রাজশাহীতে গণঅধিকার পরিষদের ইফতার মাহফিল

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী ব্যুরো প্রধান

রাজশাহীতে গণঅধিকার পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) নগরীর শাহ ডাইন চাইনিজ রেস্টুরেন্টে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক মো. এস এম রহমান শামীম। এছাড়া উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. সুমন কবির, কেন্দ্রীয় সদস্য মো. আমিনুল ইসলাম মাসুদ এবং ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী তোহা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদ রাজশাহী জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মো. সাহাবুল ইসলাম। সঞ্চালনা করেন মহানগর শাখার সহ-সভাপতি মো. সোহেল রানা।

এসময় আরও উপস্থিত ছিলেন ছাত্র অধিকার পরিষদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. মোরশেদুল ইসলামসহ গণঅধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়া বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও ইফতার মাহফিলে অংশ নেন।

ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ