July 25, 2026, 10:19 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্রে নিয়ে গেছে এফবিআই;

আর্ন্তজাতিক ডেস্ক

২৮ বছর বয়সী বাংলাদেশি যুবক জোবাইদুল আমিনকে আন্তর্জাতিক শিশু যৌন নিপীড়ন চক্র পরিচালনার অভিযোগে মালয়েশিয়া থেকে গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্রে নিয়ে গেছে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই)।

এফবিআই পরিচালক কাশ প্যাটেল শুক্রবার এক সোশ্যাল মিডিয়া পোস্টে জানান, ২০২২ সাল থেকে পলাতক থাকা এই আসামীকে মালয়েশিয়া সরকারের সহযোগিতায় গ্রেপ্তার করা হয়েছে। জোবাইদুলকে বর্তমানে আলাস্কায় নিয়ে যাওয়া হয়েছে, যেখানে তিনি তার বিরুদ্ধে আনা বিভিন্ন গুরুতর অপরাধের বিচারপ্রক্রিয়ার মুখোমুখি হবেন।

তদন্তকারী কর্মকর্তাদের মতে, জোবাইদুল মালয়েশিয়ায় চিকিৎসাশাস্ত্রে অধ্যয়নরত অবস্থায় ইনস্টাগ্রাম ও স্ন্যাপচ্যাটের মতো সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে শত শত অপ্রাপ্তবয়স্ক শিশুকে ফাঁদে ফেলতেন। তিনি শিশুদের যৌনতামূলক ছবি ও ভিডিও তৈরিতে বাধ্য করার মাধ্যমে একটি আন্তর্জাতিক অপরাধ চক্র গড়ে তুলেছিলেন। ২০২২ সালের জুলাই মাসে মার্কিন ফেডারেল গ্র্যান্ড জুরি তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে এবং একই বছরের সেপ্টেম্বরে মালয়েশিয়ার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ও তাকে শিশু পর্নোগ্রাফি রাখা ও তৈরির দায়ে অভিযুক্ত করে। গত ৪ মার্চ তাকে আনুষ্ঠানিকভাবে মালয়েশিয়া থেকে মার্কিন হেফাজতে স্থানান্তরিত করা হয়।

জোবাইদুল সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের শত শত শিশুকে যৌন নিপীড়ন ও পর্নোগ্রাফি তৈরিতে বাধ্য করার একটি বিশাল নেটওয়ার্ক পরিচালনা করতেন।

২০২২ সাল থেকে আত্মগোপনে থাকা এই বাংলাদেশি যুবককে ধরতে এফবিআই ও মালয়েশীয় কর্তৃপক্ষ দীর্ঘ সময় ধরে সমন্বিত অভিযান চালিয়ে আসছিল।

৫ মার্চ জোবাইদুলকে আলাস্কার আদালতে হাজির করার কথা ছিল। মামলার গুরুত্ব বিবেচনায় তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো অত্যন্ত কঠোরভাবে পর্যবেক্ষণ করছে মার্কিন বিচার বিভাগ।

মার্কিন বিচার বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, যদি আদালতে অপরাধ প্রমাণিত হয়, তবে জোবাইদুলের ২০ বছর থেকে শুরু করে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।

এফবিআই পরিচালক এই সফল অভিযানের জন্য মালয়েশিয়া সরকার ও যুক্তরাষ্ট্রের স্থানীয় তদন্তকারী সংস্থাগুলোর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ