September 15, 2026, 6:03 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

জ্বালানি তেলের দাম নিয়ে বার্তা দিলো সরকার

তরফদার রবিউল ইসলাম

ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাতের প্রভাব বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ও সরবরাহ পরিস্থিতিকে অনিশ্চিত করে তুলেছে। এতে সাধারণ মানুষের মধ্যেও তেল সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। তবে দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার সতর্ক রয়েছে বলে জানিয়েছেন জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

শুক্রবার (৬ মার্চ) রাজধানীর কয়েকটি ফিলিং স্টেশন পরিদর্শন করেন জ্বালানিমন্ত্রী ও প্রতিমন্ত্রী। এ সময় প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে দেশে পর্যাপ্ত জ্বালানি মজুদ রয়েছে এবং কোনো ধরনের সংকটের আশঙ্কা নেই। তাই আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই বলে তিনি জানান। তিনি জনগণকে প্রয়োজনের বেশি জ্বালানি না নেওয়ার আহ্বানও জানান।

প্রতিমন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম অস্বাভাবিকভাবে বাড়ছে। তবুও সরকার চেষ্টা করবে দেশের বাজারে তেলের দাম যেন না বাড়ে। তবে পরিস্থিতি যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন বিষয়টি জনগণকে জানিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি জানান, দীর্ঘমেয়াদে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে আগামী রোববার থেকে রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি শুরু করা হবে। এ বিষয়ে পেট্রোল পাম্পগুলোকে লিখিত নির্দেশনা দেওয়া হবে।

বিপিসি জানিয়েছে, দেশের মোট জ্বালানি তেলের প্রায় ৯৫ শতাংশই বিদেশ থেকে আমদানি করা হয়। বৈশ্বিক সংকটের কারণে কখনও কখনও এই আমদানি কার্যক্রম বিলম্বিত বা বাধাগ্রস্ত হয়। এর মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে তেল সংকট নিয়ে নেতিবাচক খবর ছড়িয়ে পড়ায় ভোক্তাদের মধ্যে অতিরিক্ত চাহিদা তৈরি হয়েছে। ফলে ডিলাররাও আগের তুলনায় বেশি পরিমাণ জ্বালানি তেল ডিপো থেকে সংগ্রহের চেষ্টা করছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ