July 25, 2026, 9:00 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

শরণখোলায় প্রতিপক্ষের হামলায় প্রবাসী নিহত

আব্দুল করিম গাজী, নিজস্ব প্রতিনিধি

শরণখোলার পল্লীতে প্রতিপক্ষের হামলায় রবিবার রাতে আরিফুল ইসলাম মাসুম (২৬) নামে এক প্রবাসী নিহত হয়েছে। ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ তিন আসামীকে গ্রেফতার করেছে। অপরদিকে, নিহত মাসুম ছাত্রদলের নেতা এবং হত্যার ঘটনায় জামায়াত শিবির জড়িত বলে বিএনপির অভিযোগের প্রতিবাদে উপজেলা জামায়াতে ইসলামী সোমবার দুপুরে সাংবাদিক সম্মেলন করেছে।

শরণখোলা থানার মামলা ও ভূক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, আরিফুল ইসলাম মাসুম রবিবার (১ মার্চ) রাত ৯টার দিকে শরণখোলা গ্রামের শ্বশুরবাড়ি থেকে খাবার খেয়ে বাড়ি ফিরছিল পথিমধ্যে১৫/ ২০জনের একটি সংঘবদ্ধ চক্র তাকে গতিরোধ করে মারধর করে।

মারধরে আহত মাসুমকে রাত সাড়ে ১১টার দিকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মাসুম মারা যায় বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রিয় গোপাল বিশ্বাস জানান।

নিহত মাসুম উপজেলার শরণখোলা গ্রামের মৃত: আব্দুল মজিদ হাওলাদারের ছেলে। সে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় থেকে সম্প্রতি বাড়ীতে আসে এদিকে, নির্বাচনী রাজনৈতিক সহিংসতার কারণে জামায়াত শিবিরের লোকজন হামলা করে মাসুমকে মেরে ফেলেছে বলে অভিযোগ করেছেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ বেল্লাল হোসেন মিলন। অপরদিকে, বিএনপির অভিযোগ প্রত্যাখ্যান করে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রফিকুল ইসলাম কবীর সোমবার (২ মার্চ) দুপুরে শরণখোলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে বলেন, মাসুম হত্যায় জামায়াত শিবিরের কেউ জড়িত নয়। পারিবারিক ও গোষ্ঠির দ্বন্ধে প্রতিপক্ষের লোকেরা মাসুমকে মারধর করেছে উল্লেখ করে তিনি ঘটনার সুষ্ঠ তদন্ত ও দোষীদের শাস্তি দাবী করেছেন।

শরণখোলা থানার অফিসাস ইনচার্জ মোঃ শামিনুল হক জানান, মাসুম হত্যার ঘটনায় নিহতের ভাই শহীদুল ইসলাম বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখ করে সোমবার সকালে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ মামলার এজাহার নামীয় তিনজন আসামীকে গ্রেফতার করে আদালতে চালান দিয়েছে। আসামীরা হলেন,খলিল বয়াতী (৩২),শাহজালাল বয়াতী (৩৫) ও তানজের বয়াতী (৬৫)। লাশ ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে প্রেরণ করা হয়েছে বলে ওসি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ