July 25, 2026, 6:36 pm
শিরনাম :
যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান কালীগঞ্জে বাল্য বিয়ের অপরাধে কনের পিতাকে ছয় মাসের কারাদন্ড বরিশাল জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন

পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ দালালচক্রে অভিযান, ৯ জনের জেল, জরিমানা আদায়

জুবায়ের খান প্রিন্স, স্টাফ রিপোর্টার

সরকারি হাসপাতালে রোগীদের হয়রানি ও দালালচক্রের তৎপরতা ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। জেলা প্রশাসকের নির্দেশনায় জেলা প্রশাসন, পাবনা এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর যৌথ অভিযানে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, একটি চক্র হাসপাতালে চিকিৎসা ও ভর্তি হতে আসা রোগীদের বিভ্রান্ত করে অর্থ আদায় করছে এবং বিভিন্ন বেসরকারি ক্লিনিকে নিয়ে যাচ্ছে। অভিযোগের সত্যতা পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান সরকারের নেতৃত্বে তাৎক্ষণিক অভিযান চালানো হয়। এ সময় ৯ জনকে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের রায়ে

১ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড,

৭ জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড,

১ জনকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
পাশাপাশি প্রত্যেকের কাছ থেকে ১০০ টাকা করে জরিমানা আদায় করা হয়েছে।

আটককৃতরা

নুর মোহাম্মদ (২৮), ইমরান হোসেন (৪০), মোঃ শরিফ (৩০), মোছাঃ নুরজাহান (২৬), মোছাঃ তুলি (৪৫), মোছাঃ রোজিনা খাতুন (৩৬), মোছাঃ আয়েশা (৬০), পারুল (৪৯) ও মোছাঃ শাহানাজ (৪০)। তাদের সবার বাড়ি ঈশ্বরদী উপজেলার বিভিন্ন এলাকায়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি হাসপাতালে সেবাগ্রহীতাদের হয়রানি বা দালালি কোনোভাবেই সহ্য করা হবে না। সাধারণ মানুষের স্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ