September 15, 2026, 9:37 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন- এমপি ফজলুল হক মিলন

মো: মুক্তাদির হোসেন, গাজীপুর প্রতিনিধি

গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন বলেছেন, শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন।

জনগনের শান্তি বিনষ্ট হয় এমন কোনো কাজ করা যাবে না। আমরা জনগণকে প্রতিশ্রুতি দিয়েছি সুখে-দুঃখে তাদের পাশে থাকবো। কোনো ধরনের চাঁদাবাজি, জমি দখল, সন্ত্রাসী কর্মকাণ্ড, প্রভাব খাটিয়ে বিচার সালিশ করা থেকে নেতাকর্মীদের বিরত থাকতে হবে। মনে রাখতে হবে জনগনের নিরাপত্তার দায়িত্ব আমাদের। দলের কেউ অপকর্ম করলে তাদের কোনো ধরনের ছাড় দেয়া হবে না। রোববার বিকেলে কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়ন বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন ঢালী হাইস্কুল এন্ড কলেজ মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এমপি ফজলুল হক মিলন এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ুন কবির মাষ্টার, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু।

মোক্তারপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি এবাদুল্লাহ শেখ দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মো.মজনু শেখ।

এই সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জান খান লাভলু, মোক্তারপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনসুর আহমেদ, উপজেলা জাসাসের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফ আমান খান, উপজেলা যুবদলের আহবায়ক আলী নুর হাসান, উপজেলা জাসাসের সদস্য সচিব শাহাদাত হোসেন মিঠুসহ দলীয় অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সুধী সমাজ এবং সাধারন জনগন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ