July 26, 2026, 2:14 am
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

ষষ্ঠ থেকে আবারও শীর্ষে; সিমাগো র‍্যাংকিং-এ দারুণ প্রত্যাবর্তন মাভাবিপ্রবির

ইসরাত জাহান আশা, মাভাবিপ্রবি প্রতিনিধি

স্পেনের শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান সিমাগো ইনস্টিটিউশন ২০২৬ সালের বিশ্ববিদ্যালয়গুলোর র‍্যাংকিং প্রকাশ করেছে। বাংলাদেশের সেরা এই বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) অবস্থান প্রথম। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে সাউথইস্ট ইউনিভার্সিটি ও ঢাকা বিশ্ববিদ্যালয়। গবেষণা, সামাজিক প্রভাব এবং উদ্ভাবন- এ তিনটি সূচকের ফলাফল পর্যালোচনা করে এই র‍্যাংকিং প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি এ তিনটি সূচকের ফলাফল অনুযায়ী আলাদা র‍্যাংকিং এবং একসাথে মিলিয়ে সার্বিক র‍্যাংকিং প্রকাশ করে থাকে। এর আগেও ২০২০ সালেও প্রথম অবস্থানে ছিল বিশ্ববিদ্যালয়টি।

তবে গত বছর এই প্রতিষ্ঠানটির র‍্যাংকিংয়ে মাভাবিপ্রবি অবস্থান ছিল ষষ্ঠ। তার আগে, ২০২৪ সালে পঞ্চম, ২০২৩ সালে ছিল নবম, ২০২২ সালে অষ্টম, ২০২১ সালে দ্বিতীয় ও ২০২০ সালে প্রথম অবস্থানে ছিল বিশ্ববিদ্যালয়টি।

সিমাগো ইউনিভার্সিটি র‍্যাংকিং ২০২৬ অনুযায়ী গবেষণা, সামাজিক প্রভাব এবং উদ্ভাবন এ তিনটি সূচকে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবস্থান দেশে যথাক্রমে ১৬তম, ৩২তম ও ৪র্থ। আর এ তিনটি বিষয় মিলে মাভাবিপ্রবির সার্বিক অবস্থান দেশে ১ম । তবে ২০২৫ সালে গবেষণা, সামাজিক প্রভাব এবং উদ্ভাবন এ তিনটি সূচকে মাভাবিপ্রবির অবস্থান ছিল দেশে যথাক্রমে ১৯তম, ১১তম ও ৯ম। অর্থাৎ, গবেষণা ও উদ্ভাবনে মাভাবিপ্রবির উন্নতি হলেও সামাজিক প্রভাবে গত বছর থেকে বেশ পিছিয়েছে।

গবেষণা, সামাজিক প্রভাব এবং উদ্ভাবন- এ তিনটি সূচকের ফলাফল পর্যালোচনা করে এই র‍্যাংকিং প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি এ তিনটি সূচকের ফলাফল অনুযায়ী আলাদা র‍্যাংকিং এবং একসাথে মিলিয়ে সার্বিক র‍্যাংকিং প্রকাশ করে থাকে। সার্বিক র‍্যাংকিং করার জন্য তারা গবেষণায় ৫০ শতাংশ, উদ্ভাবনে ৩০ শতাংশ এবং সামাজিক প্রভাবে ২০ শতাংশ ওয়েট দিয়ে থাকে।

বিশ্বের বিভিন্ন দেশের ১০ হাজার ৮ শত ২৭ টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে এবারের তালিকায়। এতে বাংলাদেশের মোট ৪৭টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। গত বছর এ সংখ্যা ছিল ৪৬টি। সে হিসেবে এ বছরের আরো ১টি শিক্ষাপ্রতিষ্ঠান র‍্যাংকিংয়ে যুক্ত হয়েছে। র‍্যাংকিংয়ে এই বছরও বিশ্বসেরা যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। হার্ভার্ডসহ সেরা দশে আছে যুক্তরাষ্ট্রের ৩টি, চীনের ৬টি বিশ্ববিদ্যালয় এবং বাকি একটি যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়।

সাম্প্রতিক র‍্যাংকিংয়ে মাভাবিপ্রবির অবস্থার উন্নতি হওয়ায় শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেছেন।

বিশ্ববিদ্যালয়ের র‍্যাংকিং প্রসঙ্গে ইএসআরএম শিক্ষার্থী নাইম বলেন- ‘এ বছর মাভাবিপ্রবির সিমাগো র‍্যাঙ্কিং-এ পুনরায় প্রথম হওয়ার বিষয়টি আমাদের জন্য সত্যিই গর্বের। আমি মনে করি, এই সাফল্যের পেছনে শিক্ষক ও শিক্ষার্থী উভয়ের সম্মিলিত প্রচেষ্টা কাজ করেছে। আমাদের দক্ষ, গবেষণামুখী ও অভিজ্ঞ শিক্ষকবৃন্দ নিয়মিত গবেষণা, প্রকাশনা এবং অ্যাকাডেমিক মান উন্নয়নের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাচ্ছেন।’ তিনি আরো জানান- ‘নতুন উপাচার্য দায়িত্ব নেওয়ার পর র‍্যাংকিং সংক্রান্ত একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি এ বিষয়ে কাজ করে যাচ্ছে।’

এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আনোয়ারুল আজীম আখন্দ আনন্দের সাথে জানান, ‘বিশ্ববিদ্যালয়ের জন্য এ ধরণের অর্জন গর্ব করার মত। উপাচার্য হিসেবে দায়িত্ব নেওয়ার পরেই র‍্যাংকিং সংক্রান্ত একটি বিশেষ কমিটি গঠন করেছিলাম। যাতে বিশ্ববিদ্যালয়ের মান গবেষণা, উদ্ভাবন ও অন্যান্য সূচকে আরো এগিয়ে আসে এবং বিশ্ববিদ্যালয়ের বর্তমান অবস্থান সম্পর্কে ও ভবিষ্যতে আরও উন্নয়নের দিকনির্দেশনা পাওয়া যাবে। এই অর্জনটিকে আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য বেশ ইতিবাচক দিক। এর আগেও ২০২০ সালে মাভাবিপ্রবি সিমাগো র‍্যাংকিং-এ প্রথম হয়েছিল পরবর্তীতে একটু পিছিয়ে পড়লেও আবার উন্নতি ঘটেছে একই সাথে ‘টাইমস হায়ার এডুকেশন এবং কিউএস ওয়ার্ল্ড র‍্যাংকিং-এও মাভাবিপ্রবির নাম রয়েছে।

এছাড়া, গবেষণা ও উচ্চশিক্ষাকে এগিয়ে নিতে মাস্টার্স এবং পিএইচডি শিক্ষার্থীদের নানা রকম সুযোগ সুবিধার আওতায় আনা হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের সার্বিক ব্যাপারে তিনি আরও বলেন, ‘অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় আমাদের কোর্স ও ক্রেডিট সংখ্যা প্রায় সমান হলেও ফ্যাকাল্টি মেম্বারের সংখ্যা তুলনামূলক কম। এ বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে গবেষণা ও শিক্ষার মান আরও উন্নত করা যায়।’

র‍্যাংকিং বিষয়ে জানতে চাইলে রিসার্চ সেলের পরিচালক অধ্যাপক ড. মোস্তফা কামাল নাসির জানান, ‘মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) এ বছর সিমাগো ইন্সটিটিউশান র‍্যাংকিং-এ পুনরায় প্রথম স্থান অর্জন করেছে। গবেষণার মান, প্রকাশনা, সাইটেশন ও আন্তর্জাতিক সহযোগিতায় উৎকর্ষের কারণেই এই সাফল্য এসেছে। শিক্ষক-শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টা ও গবেষণায় ধারাবাহিক অগ্রগতি বিশ্ববিদ্যালয়টিকে জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃতি এনে দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ