October 31, 2026, 8:55 am
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

ভেটখালী থেকে সাতক্ষীরা সড়কের রাস্তার কাজ শেষ না হতেই রাস্তার জায়গা দখলের অভিযোগ

শ্যামনগর প্রতিনিধি

ভেটখালী থেকে সাতক্ষীরা সড়কের কাজ চলমান। রাস্তা সংস্কারের কাজ শেষ না হতেই সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী এ করিম মাধ্যমিক বিদ্যালয় সংলগ্নে ভেটখালী গ্রামের মৃত উপন্দ্রে নাথ যোদ্দারের পুত্র হিমাংশু যোদ্দার, চন্দ্রাংশু যোদ্দার , পরামাংশু যোদ্দার ও তপন যোদ্দার সড়ক ও জনপথ বিভাগের জায়গা পুনরায় দখল করে দোকান ঘর নির্মাণ কাজ শুরু করেছেন।

সরজমিনে জানা যায় , হিমাংশু গং বহু বছর ধরে সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে দোকান ঘর নির্মাণ করে অন্য জায়গা ভাড়া দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে আসছিল। দোকান গুলো ভেটখালী এ করিম মাধ্যমিক বিদ্যালয়ের পাশে হওয়ায় স্কুলের কমলমতি ছাত্র/ছাত্রীদের লেখাপড়া ক্ষতি সাধন হয়ে আসছিল। স্কুল চলাকালীন সময়ে দোকান গুলোতে শিক্ষার্থীদের আড্ডা দেখা যেত। ভেটখালী থেকে সাতক্ষীরা পযর্ন্ত রাস্তা সংস্কারের কাজ শুরু হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অভিযানে রাস্তার দুই পাশের সরকারী জায়গার অবৈধ্য স্থাপনা উচেছদ করা হয়।

বর্তমানে রাস্তার কাজ চলমান। রাস্তার কাজ সমাপ্ত হওয়ার আগেই সড়ক ও জনপথ বিভাগের গাফিলতির কারনে পূর্বের ন্যায় সরকারী জায়গা দখল করে দোকান ঘর নির্মানের হিড়িক পড়েছে।

এ বিষয়ে হিমাংশু যোদ্দার বলেন , আমরা যেটুকু কাজ করেছি আর করব না। তবে বাস্তবে তার উল্টা। প্রতিদিন চলছে দোকান ঘর সংস্কারের কাজ।

এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের খুলনা বিভাগীয় অতিরিক্ত প্রধান প্রকৌশল মোঃ জাকির হোসেন বলেন, আমরা রবিবার আইনগত ব্যবস্থা গ্রহন করব।

সাতক্ষীরা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার পারভেজ বলেন , প্রতিদিন এমন ধরনের ঘটনা ঘটছে। আমরা বিষয়টি দেখছি।

শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক বলেন , বিষয়টি আমি জানার পরে সড়ক ও জনপথ বিভাগকে অবগত করেছি। তারা উচ্ছেদের উদ্দ্যোগ নিলে আমাদের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ