September 15, 2026, 1:32 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বারহাট্টা কৃষি ব্যাংকে গ্রাহক হয়রানি; প্রতিকার চান গ্রাহকরা

আসাদুজ্জামান তালুকদার, নেত্রকোণা প্রতিনিধি

ব্যাংকে লোন নিতে গিয়ে প্রতারণার শিকার হওয়ার অভিযোগ তুলে কৃষি ব্যাংক বারহাট্টা উপজেলা শাখার ফিল্ড অফিসার মোঃ জালাল মিয়া ও কৃষি ব্যাংক বারহাট্টা উপজেলা শাখার ব্যবস্থাপক আল বাড়ী উল মোসাদ্দের এর নামে বারহাট্টার আমলী আদালতে মামলা [সি.আর.  নং- ৪৯ (১) ২০২৬ ] দায়ের করেছেন বারহাট্টা উপজেলার ডেমুরা গ্রামের মৃত আঃ রশিদ তালুকদারের ছেলে কামাল তালুকদার।

মামলাসূত্রে জানা যায়, কামাল তালুকদারের গরুর খামার ও ফিসারির নামে কৃষি ব্যাংকের বারহাট্টা উপজেলা শাখায় সি.সি লোন রয়েছে।
এ লোনটিকে পুনরায় ৫০ লক্ষ টাকায় বাড়িয়ে দেয়ার শর্তে ৩ লক্ষ টাকা ঘুষ নেন সিনিয়র অফিসার মোঃ জালাল মিয়া ও কৃষি ব্যাংক বারহাট্টা উপজেলা শাখার ব্যবস্থাপক আল বাড়ী উল মোসাদ্দের।

ভুক্তভোগী কামাল তালুকদার জানান, তার খামারের ২টি গরু বিক্রি করে ৩ লক্ষ টাকা ব্যাংক কর্মকর্তাদের ঘুষ দেন। টাকা দেওয়ার পরও লোন না দেওয়ায় দেয়া টাকা ফেরত চাইলে কোন টাকা তারা ফেরত দেয়নি এমনকি লোন দিতেও অস্বীকৃতি জানায়। তাই তিনি মামলা করেছেন। তিনি আরো জানান, তিনি  শুধু একাই ভুক্তভোগী নন, অধিকাংশ গ্রাহকদের সাথেই প্রতারণা করেন এই ব্যাংক কর্মকর্তারা।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) দুপুরে কৃষি ব্যাংকে অভিযুক্ত কর্মকর্তাদের স্বাক্ষাতকার নিতে গেলে দেখা যায়, সাহতা ইউনিয়নের আব্দুল জলিল নামে এক গ্রাহকের সাথে বাকবিতন্ডায় লিপ্ত অভিযুক্ত কর্মকর্তারা। কারন জানতে চাইলে ভুক্তভোগী গ্রাহক বলেন, ১০ টাকা সুদ হলে তারা ২০ টাকা লিখে চিঠি পাঠায়। কোন নিয়মশৃঙ্খলা এরা মানেনা। এই ম্যানেজার আর জলিল মিলে আমাদের হয়রানির মধ্যে রেখেছে।

এসব বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ব্যাংক কর্মকর্তারা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে তারা জানিয়েছেন চিঠিতে তারা একটু বেশী লেখেন, কারন গ্রাহকরা চিঠি পাওয়া মাত্রই তো টাকা দিয়ে দেন না। তাই একটু বেশী লেখেন তারা। পাশাপাশি কামাল তালুকদারের কাছ থেকে ঘুষ নেননি বলে দাবি করেছেন।

এদিকে কৃষি ব্যাংকের মত প্রতিষ্ঠানে গ্রাহকদের সাথে প্রতারণা ও এমন দুর্ব্যবহারে অতিষ্ঠ হয়ে সঠিক তদন্ত ও বিচার দাবি করেছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ