September 15, 2026, 11:13 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

উচ্চ জলাধারের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি সেলিমুজ্জামান সেলিম

মোঃ আম্মার মিয়া (অসীম), গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম-এর উদ্যোগে ১০০ ঘনমিটার ধারণক্ষমতা সম্পন্ন একটি উচ্চ জলাধার নির্মাণ ও পানির লাইন সংযোগ স্থাপনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন এ প্রকল্পের কাজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে কাশিয়ানীর রাতইল ইউনিয়ন এলাকায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এমপি সেলিমুজ্জামান সেলিম বলেন, বিশুদ্ধ পানির নিশ্চয়তা জনগণের মৌলিক অধিকার। এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার মানুষের দীর্ঘদিনের পানির সংকট দূর হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও জানান, ধাপে ধাপে গোপালগঞ্জ-১ আসনের বিভিন্ন এলাকায় নিরাপদ পানি সরবরাহ ব্যবস্থা সম্প্রসারণ করা হবে। উন্নয়ন কার্যক্রম সফল করতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যেই নির্মাণকাজ সম্পন্ন করে এলাকাবাসীর জন্য সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করা হবে।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ