September 15, 2026, 9:37 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

তালায় সংসদ সদস্য মো. ইজ্জত উল্লাহ’র গণ-মানুষের সাথে শুভেচ্ছা বিনিময়

বি. এম. জুলফিকার রায়হান, তালা প্রতিনিধি

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ নির্বাচন পরবর্তীতে তালা উপজেলার বিভিন্ন এলাকার দলীয় নেতা-কর্মী ও গণমানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। একইসাথে তিনি তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদশন সহ দলীয় কর্মসূচীতে অংশগ্রহন করেন।

সূত্রে জানা গেছে, সংসদ সদস্য অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ বুধবার (২৫ ফেব্রুয়ারী) তালায় দিনব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে এদিন সকাল থেকে তিনি উপজেলার খেশরা ইউনিয়নের রাজাপুর, হরিহরনগর, বালিয়া, জালালপুর ইউনিয়নের শ্রীমন্তকাটী, জেঠুয়া বাজার এলাকায় দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। দুপুরে তালা কপোতাক্ষ ব্রীজের সংযোগ সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন শেষে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এসময় তিনি স্বাস্থ্য সেবার উন্নতী বিষয়ে হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ও মেডিকেল অফিসারসহ সকল স্টাফদের সঙ্গে মতবিনিময় করেন। পরে, হাসপাতালে চিকিৎসাধিন রোগীদের সাথে কুশল বিনিময়সহ তাঁদের চিকিৎসার খোজখবর নেন।

বিকালে তিনি তালা সদর ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আয়োজনে জেএনএ উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার মাহফিলে প্রধানর অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।

দিনব্যাপী এই কর্মসূচিতে তাঁর সঙ্গে ছিলেন, সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. মাহামুদুল হক, সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক গাজী সুজায়েত আলী, জেলা কর্মপরিষদ সদস্য ডা. আপ্তাব উদ্দিন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মফিদুল্লাহ, সেক্রেটারি সহকারী অধ্যাপক ইদ্রিস আলী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ