September 16, 2026, 12:03 am
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

সাংবাদিক উন্নয়ন পরিষদের চট্টগ্রাম বিভাগীয় নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময়

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম প্রতিনিধি

সাংবাদিক উন্নয়ন পরিষদ চট্টগ্রাম, চট্টগ্রাম বিভাগীয় কমিটির নবনির্বাচিত সভাপতি মো কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক স ম জিয়াউর রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রামের মানবিক, স্বেচ্ছাসেবী ও অধিকার বঞ্চিত শিশুদের সংগঠন অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।

গতকাল ২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় নগরের মোমিন রোডের সংগঠনের কার্যালয়ে অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস বৃষ্টি ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিনের নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ ফুলের শুভেচ্ছা জানান এবং মতবিনিময় করেন।

এসময় তারা বলেন, চট্টগ্রামের সাহসী নেতৃত্বের উজ্জ্বল দুই সংগঠক মো কামাল উদ্দিন ও স ম জিয়াউর রহমান সাংবাদিক উন্নয়ন পরিষদের চট্টগ্রাম বিভাগীয় কমিটির নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নেওয়ায় সংগঠনের অগ্রগতি ও উন্নয়ন যেমন হবে তেমনি সাংবাদিকদের অধিকার ও মর্যাদা বীরোচিত – উত্তরণ ঘটবে। তারা আরও বলেন, সংগঠনকে এগিয়ে নিতে হলে সাহসী নেতৃত্বের ভূমিকায় যোগ্য নেতৃত্বের প্রয়োজন। তাই সংগঠনের সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ একমতাবলম্বী হয়ে এগিয়ে এলে সফল হওয়া কোন কঠিন কিছু নয়।

এসময় আরও উপস্থিত ছিলেন অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমেন মোল্লা, অর্থ সম্পাদক নাদিয়া সুলতানা মিথি, শিক্ষিকা পান্না আকতার, গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের সদস্য ইন্জিনিয়ার মোহাম্মদ এমরান, চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল।

মতবিনিময় সভার শুরুতে তারা সাংবাদিক উন্নয়ন পরিষদের চট্টগ্রাম বিভাগীয় কমিটির নবনির্বাচিত সভাপতি মো কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক স ম জিয়াউর রহমানকে শুভেচ্ছা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ