September 15, 2026, 6:44 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

আমের মুকুলের মিষ্টি গন্ধে সুবাশিত হয়ে উঠেছে নেত্রকোণার প্রকৃতি

আসাদুজ্জামান তালুকদার, নেত্রকোণা জেলা

নেত্রকোণায় এখনও শেষ হয়নি শীত। অথচ এরই মধ্যে জেলার আমগাছগুলোতে মুকুল আসতে শুরু করেছে। সবুজ পাতা ভেদ করে বেরিয়ে আসছে আম চাষিদের সোনালী স্বপ্ন।

আমের মুকুলের মিষ্টি গন্ধে সুবাশিত হয়ে উঠেছে প্রকৃতি। নেত্রকোণার মাটি ও আবহাওয়া আম চাষের জন্য অত্যন্ত উপযোগী, যার ফলে জেলায় বাণিজ্যিক আম বাগান ও উৎপাদন ক্রমেই বাড়ছে। সারি সারি গাছে সবুজ পাতার মাঝে আমের মুকুল আসতে শুরু করেছে। সবচেয়ে ছোট ও মাঝারি আকারের গাছে বেশি মুকুল আসছে।

স্থানীয়রা জানান, সপ্তাহখানেক আগে থেকেই গাছে মুকুল আসা শুরু হয়েছে। পুরোদমে মুকুল ফুটতে আরও কয়েক সপ্তাহ সময় লাগবে।

চলতি মৌসুমে অনুকূল আবহাওয়ায় ভালো মুকুল এসেছে, সাম্প্রতিক বছরগুলোতে স্থানীয় জাতের পাশাপাশি বারোমাসি, আম্রপালি, এবং হাড়িভাঙ্গা জাতের আমের চাষ বেশি হচ্ছে নেত্রকোণায়। স্থানীয়রা বারোমাসি ও উন্নত জাতের আম্রপালি আম চাষে বেশি আগ্রহী হচ্ছেন, যা অর্থনৈতিক স্বচ্ছলতা আনছে।

নিরাপদ ও বিষমুক্ত ফলের চাহিদা থাকায় অনেকে নিজ আঙিনায় ও বাণিজ্যিক বাগানে বৈচিত্র্যময় আমের চারা রোপণ করছেন। উপযুক্ত জলবায়ুর কারণে নেত্রকোণায় আম উৎপাদন অত্যন্ত লাভজনক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ