September 15, 2026, 5:15 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে মন্দিরে ইটপাটকেল নিক্ষেপ, আটক ১

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হুজরাপুরে অবস্থিত উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘ মন্দিরে ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

শনিবার রাত আনুমানিক ৯টার দিকে এ ঘটনা ঘটে। সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি মন্দিরকে উদ্দেশ্য করে ইটপাটকেল নিক্ষেপ করছেন।

স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাকে হাতেনাতে আটক করেন। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়। আটক ব্যক্তি হচ্ছে ১নং কলোনী পাড়ার গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে মোঃ শাকিল হোসেন রহেদ হোসেন (৩০)।

এ ঘটনায় নিতাই নামের এক ব্যক্তি বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মন্দিরটি ‘শ্রী শ্রী রাধাগোবিন্দ্র’ নামে পরিচিত। ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত এই ধর্মীয় প্রতিষ্ঠানটির ভূমিদাতা মহন্ত শ্রীক্ষিতীশ চন্দ্র আচারী। এটি রহনপুর, গোমস্তাপুরের মহন্ত এস্ট্রেটের অন্তর্ভুক্ত মন্দির। মন্দিরটির প্রতিষ্ঠাতা আচার্য-১০৮ শ্রীল শ্যামকিশোর দাস গোস্বামী মহারাজজী। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করলেও আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে বলে জানা গেছে।

সদর মডেল থানার ইনচার্জ নুরে আলম জানিয়েছে, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার মামলা নং-২৭, তারিখ: ২২ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি, ধারা-২৯৫/২৯৫ক/২৯৬/২৯৮/৫০৬(২) পেনেল কোড,১৮৬০; এজাহার নামীয় আসামী ০১ জন। এই মামলার তদন্তকারী কর্মকর্তা-এসআই/পলাশ অধিকারী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ