September 15, 2026, 1:32 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বরগুনায় জেলের জালে সাড়ে ২২ কেজির কোরাল, বিক্রি ১৯ হাজারে

মাহমুদুর রহমান রনি, বরগুনা প্রতিনিধি

বরগুনার তালতলীতে বঙ্গোপসাগরের মোহনায় এক জেলের জালে ধরা পড়েছে ২২ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি কোরাল মাছ। পরে মাছটি ১৯ হাজার ১২৫ টাকায় বিক্রি করা হয়।

শনিবার (২১ ফেব্রুয়ারী) বিকালের দিকে উপজেলার সোনাকাটা ইউনিয়নের ফকিরহাট এলাকার জেলে মান্নান খানের জালে মাছটি ধরা পড়ে।

জানা যায়, গতকাল শুক্রবার রাতে উপজেলার ফকিরহাট সংলগ্ন বঙ্গোপসাগরের মোহনায় মাছ ধরার জন্য নদীতে জাল ফেলেন জেলে মান্নান খান। পরে আজ সকালে শনিবার জাল তুলতে গিয়ে ২২ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি কোরাল মাছ আটকে থাকতে দেখেন। এরপর মাছটি তালতলী বাজারে নিয়ে মৎস্য ব্যবসায়ী শহিদুল হক তালুকদারের আড়তে উন্মুক্ত ডাকের মাধ্যমে কেজি প্রতি ৮৫০ টাকা দরে মাছটির দাম হাঁকানো হয়। এসময় স্থানীয় ব্যবসায়ী মো. বশির মৃধা মাছটি ১৯ হাজার ১২৫ টাকায় ক্রয় করে নেন।

মৎস্য ব্যবসায়ীরা জানান, মাছটির রং কিছুটা সাদাটে হয়ে যাওয়ায় প্রত্যাশিত দাম পাওয়া যায়নি। মাছটি আরও সতেজ থাকলে এর দাম ৪০ থেকে ৫০ হাজার টাকায় বিক্রি হতো।

তালতলী উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন বলেন, সরকার বিভিন্ন সময় সাগর এবং নদ-নদীতে মাছ শিকারের নিষেধাজ্ঞা দিয়ে থাকে।

একইসঙ্গে অবৈধ জাল দিয়ে মাছ শিকার বন্ধ থাকার ফলে নদীতে মাছ বেড়েছে। এর সুফল হিসেবেই এত বড় কোরাল মাছ নদীতে ধরা পড়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ