September 15, 2026, 10:25 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

৮৫ যশোর ১ শার্শায় নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য মাওঃ আজীজুর রহমান রহমানের গণসংবর্ধনা অনুষ্ঠিত

আব্দুল্লাহ, সিনিয়র স্টাফ রিপোর্টার

যশোরের শার্শা উপজেলার নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) মাওলানা আজীজুর রহমানকে স্বাগত জানিয়ে গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে শার্শা উপজেলা জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ৯টা ৩০ মিনিটে শার্শা উপজেলার নাভারণ সাতক্ষীরা মোড়ে আয়োজিত এ অনুষ্ঠানে দলমত নির্বিশেষে শার্শা উপজেলার বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং নবনির্বাচিত এমপিকে বরণ করে নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আজীজুর রহমান বলেন,“আমি শার্শা উপজেলার মানুষের খাদেম হিসেবে কাজ করতে চাই। আপনাদের সকলের সহযোগিতা ও দোয়া নিয়ে সামনে এগিয়ে যেতে চাই।”তিনি আরও বলেন,“নির্বাচন পরবর্তী সময়ে শার্শা উপজেলার কয়েকটি ইউনিয়নে আমার কর্মীদের ওপর হামলা করে আহত করা হয়েছে। আমি এসব ভুলে গিয়ে এখন থেকে আর কোনো সহিংস ঘটনা দেখতে চাই না।

”চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন,“শার্শা উপজেলার বাজার ও ঘাটে কেউ চাঁদাবাজি করতে আসবেন না। যদি কেউ চাঁদাবাজির চেষ্টা করেন, তাহলে আমি প্রশাসনকে বলব তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিতে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি রেজাউল করীম।

এছাড়া উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আমীর ও জামায়াত মনোনীত উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক ফারুক হাসান, বেনাপোল পোর্ট থানা আমীর রেজাউল ইসলাম, পোর্ট থানা সেক্রেটারি মাওলানা ইউসুফ আলী।

আরও উপস্থিত ছিলেন উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা হাবিবুর রহমান, ফিরোজ আল মাহমুদ, আবুল কালাম আজাদ, মকবুল হুসাইন, শার্শা ইউনিয়ন আমীর আবু ইয়াহিয়াসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জামায়াতে ইসলামী নেতাকর্মীরা।

অনুষ্ঠানটি পরিচালনা করেন মোঃ জাহাঙ্গীর আলম, সেক্রেটারি, শার্শা উপজেলা জামায়াতে ইসলামী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ