July 25, 2026, 7:27 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

মোহনপুর সাঁকোয়াতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ১

রতন, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি 

রাজশাহীর মোহনপুর উপজেলার সাঁকোয়াতে পিক-আপ গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দূর্ঘটনায় একজনের মৃত্যু হয়।

শুক্রবার ২০শে ফেব্রুয়ারি দুপুর ২.০০ টার দিকে রাজশাহী টু নওগাঁ মহাসড়কে এই দূর্ঘটনাটি ঘটে। মৃতঃ ব্যাক্তিটি হলেন চাপাইনবাবগঞ্জ সদর থানার ব্রাহ্মণ ডাংগার হুমায়ূনের ছেলে আব্দুল্লাহ (২৭)।

স্হানীয় সূত্রে জানা যায়, রাজশাহী থেকে নওগাঁর দিকে যাওয়ার পথে পিক-আপ গাড়িটি সাঁকোয়া নামক স্হানে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে রাস্তার ধারে গাছের সাথে ধাক্কা দেয়। ঘটনাস্হলে গাড়ির হেলপারের মৃত্যু হয়, এবং ড্রাইভার পালিয়ে যায়।

পিক-আপ গাড়ির নম্বর (ঢাকা মেট্রো-ন-২১-২৬৭৫), সড়ক দুর্ঘটনার খবর পেয়ে সাথে সাথে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঐ ব্যাক্তিকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতঃ বলে ঘোষনা করেন।

এই বিষয়ে থানা অফিসার ইনচার্জ ওসি এস,এম মঈনুদ্দীন বলেন, লাশটি থানায় আনা হয়েছে। নিহতের স্বজনেরা আসলে আইনগত ব্যবস্হা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ