July 25, 2026, 7:29 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

মোহনপুরে ট্রাক দুর্ঘটনায় চালকের মৃত্যু

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী ব্যুরো প্রধান

মোহনপুরে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় এক চালকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ২টা ২০ মিনিটের দিকে উপজেলার সাকোয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালকের নাম মো. আবদুল্লাহ (৩৫)। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার নয়াগোলা ডাকঘরের ব্রাহ্মণডাঙ্গা গ্রামের হুমায়ুন কবিরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা মেট্রো ন-২১-২৬৭৫ নম্বরের ট্রাকটি রাজশাহী থেকে নওগাঁর দিকে যাচ্ছিল। পথে সাকোয়া এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।

খবর পেয়ে মোহনপুর ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত চালককে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. মঈনুদ্দীন বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে। নিহতের স্বজনরা আসলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ