July 25, 2026, 7:29 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

কাঁঠালিয়ায় ৬১তম বার্ষিক মাহফিল সম্পন্ন

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার দক্ষিণ চেচঁরী মুন্সি বাড়ী নেছারিয়া কারিমিয়া হেফজুল কুরআন মাদরাসার উদ্যোগে ৬১ তম বাৎসরিক ঈছালে ছাওয়াব ওয়াজ ও দোয়ার মাহফিল সম্পন্ন হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারী) মরহুম হযরত মাওলানা মোহাম্মদ ইউনুস শরীফ (রহ:) এর বাড়ীর মাদরাসা মাঠে বাদ জোহর হতে মধ্যরাত পর্যন্ত অনুষ্ঠিত মাহফিলে আলহাজ্ব হজরত মাওলানা মোহাম্মদ নুরুল হক (জয়খালী হুজুর) এর সভাপতিত্বে আমন্ত্রিত ওয়ায়েজিন ছিলেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও মুফাচ্ছিরে কুরআন আলহাজ্ব হযরত মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান, আরবী প্রভাষক, উত্তর তালগাছিয়া ফাজিল মাদরাসা ও খতিব কাঁঠালিয়া বন্দর জামে মসজিদ, কাঁঠালিয়া। হযরত মাওলানা মো. মিজানুর রহমান, সহ সুপার, মফিজ উদ্দিন ইসলামিয়া দাখিল মাদরাসা, হযরত মাওলানা কাজী নুরুজ্জামান, প্রতিষ্ঠাতা, কুতুবগঞ্জ কমপ্লেক্স, কাঁঠালিয়া, ঝালকাঠি। হযরত মাওলানা মোহাম্মদ হাসান রুহানী, সাধারণ সম্পাদক, বাংলাদেশ যুব হিযবুল্লাহ, ঝালকাঠি জেলা শাখা। হাফেজ খাইরুল আমিন শিক্ষক অত্র মাদরাসা।

মাহফিলে কোরআন তিলাওয়াত, ধর্মীয় আলোচনা, দোয়া-মোনাজাতসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।

বক্তারা বলেন, ইসলাম শান্তি ও মানবতার ধর্ম। মহানবী হজরত মোহাম্মদ (সা.) এর আদর্শ অনুসরণের মাধ্যমেই মানব জাতির শান্তি ও কল্যাণ নিশ্চিত হতে পারে। প্রকৃত মুমিন হতে হলে প্রিয় রাসুল (সা.) এর আদর্শ অনুসরণ করতে হবে।

বিপুলসংখ্যক মুসল্লি এ মাহফিলে যোগ দেন। পরে মুসলিম উম্মাসহ বিশ্ব মানবতার কল্যাণ ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মাহফিলে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা মুফতি শরীফ সানাউল্লাহ, খতিব, পূর্ব মুন্সিয়া মদিনা জামে মসজিদ, শ্রীনগর, মুন্সিগঞ্জ। মুসল্লিদের মাঝে তবারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ