September 15, 2026, 10:25 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে রাজবাড়ী পৌর বিএনপি নেতা এ্যাড. এম এ খালেদ পাভেলের সৌজন্য সাক্ষাৎ

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী প্রতিনিধি

ঢাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও সম্প্রতি নির্বাচিত বাংলাদেশের ৯ম প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী এম এ খালেদ পাভেল।

রোববার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে দেশের বিভিন্ন আসনে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যদের সাথে সাক্ষাতে শুভেচ্ছা বিনিময় শেষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় পর্বে তারেক রহমানের সাথে এ সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপি নেতা এ্যাড. এম এ খালেদ পাভেল।

এসময় উপস্থিত ছিলেন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর ১ নং যুগ্ম মহাসচিব মেহেদী হাসান, সম্প্রতি নির্বাচিত রাজবাড়ী-২ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মো. হারুন অর রশিদ, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুস সালাম মিয়া, কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব জাকির সরকার প্রমুখ।

এ্যাড. এম এ খালেদ পাভেল রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী সদর উপজেলা পরিষদের সাবেক নির্বাচিত চেয়ারম্যান এ্যাড. এম এ খালেকের ছেলে। তিনি রাজবাড়ী জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক। বর্তমানে তিনি রাজবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

আসন্ন রাজবাড়ী পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দিতা করবেন বলেও জানিয়েছেন তিনি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ