October 31, 2026, 4:21 am
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

কাঁঠালিয়ায় মাহে রমজানকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে কাঁঠালিয়া উপজেলার কৈখালী বাজারে আনন্দ মিছিল করেছেন নেছারীয়া ছালেহীয়া দীনিয়া ক্যাডেট মাদরাসার শিক্ষার্থীরা।

সোমবার (১৬ ফেব্রুয়ারী) সকালে নেছারীয়া ছালেহীয়া দীনিয়া ক্যাডেট মাদরাসার মাঠ থেকে শুরু হওয়া এই র‍্যালিটি কৈখালী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মাদরাসা মাঠে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলে অংশগ্রহণকারীরা ‘আহলান সাহলান – মাহে রমাদান,” “রমজানের পবিত্রতা রক্ষা করো,” ও “মাহে রমজানের আগমন—শুভেচ্ছা স্বাগতম” স্লোগান দেন।

সমাবেশ থেকে শিক্ষার্থীরা মাহে রমজানের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে বিভিন্ন দাবি তুলে ধরেন। তারা নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, অশ্লীল কার্যক্রমের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও সিনেমা হল বন্ধ রাখার আহ্বান জানান।

অত্র মাদরাসার শিক্ষার্থী মো. আলী চাপরাশি বলেন, বিগত দিনে ধর্মীয় সাংস্কৃতিক চর্চা সীমিত ছিল। ৫ আগস্টের পর আমরা ইসলামী সংস্কৃতি পালনের সুযোগ পেয়েছি। একজন শিক্ষার্থী কেবল আধুনিক সংস্কৃতি নয়, ইসলামী সংস্কৃতিও লালন করবে—এটাই স্বাভাবিক।

শিক্ষার্থীদের দাবি প্রসঙ্গে প্রতিষ্ঠানের প্রধান মাওলানা মুফতি মো. কামাল হোসেন বলেন, ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। আমরা সরকারের প্রতি আহ্বান জানাই, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখা হোক এবং প্রয়োজনে ভর্তুকির ব্যবস্থা করা হোক।

এসময় অত্র প্রতিষ্ঠানের উপস্থিত ছিলেন, মাওলানা মুফতি মো. কামাল হোসেন, মাওলানা মুফতি নাজমুল হক, হাফেজ মুহাম্মদ নুরুন্নবী হোসাইন, মাওলানা ওবায়দুল হক, মাওলানা আল আমিন ও মো. রিয়াজুল ইসলাম এবং অভিভাবকদের মধ্যে উপস্থিত ছিলেন, মো. সরোয়ার হোসেন খান, মো. আল আমিন খান, মো. ইকবাল হোসেন, মো. বেল্লাল হোসেন, মো. দেলোয়ার মোল্লা, মো. জাহিদুল মোল্লাসহ অত্র মাদরাসার আবাসিক ও অনাবাসিক প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী।

মিছিল শেষে শিক্ষার্থীদের মাঝে খেজুর বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ