July 26, 2026, 4:02 am
শিরনাম :
এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত। পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে মাদকসহ আসামি ও ০১টি সিএনজি আটক

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ এর মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) একটি সফল অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ ও ০১ সিএনজিসহ ০১জনকে আটক করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে ১৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত ৯:০০ টার সময় সোনামসজিদ বিওপি’র একটি চৌকস টহল দল সীমান্ত পিলার ১৮৪/৪-এস হতে আনুমানিক ০১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার কয়লাবাড়ী গ্রামস্থ নতুন ট্রাক টার্মিনাল এলাকায় এ অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে টহল দল ০১ জন আসামী মোঃ ফরিদ (৪৫), পিতা-মৃত আব্দুল জব্বার, গ্রাম-চককৃর্ত্তি, পোষ্ট-কানসাট, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে ফেন্সিডিল এর বিকল্প ৭৮ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf DX সিরাপ এবং ০১টি সিএনজি (TVS) সহ আটক করতে সক্ষম হয়।

বিজিবি’র পক্ষ হতে আটক আসামীর বিরুদ্ধে মামলা করতঃ নেশাজাতীয় সিরাপ এবং সিএনজি শিবগঞ্জ থানায় হস্তান্তরের কাজ চলমান।

প্রসঙ্গত, এই ব্যাটালিয়ন বিগত ০৩ মাসে সীমান্তে অভিযান চালিয়ে এ যাবৎ ৩,১০০ বোতল ফেন্সিডিল এর বিকল্প কয়েক ধরনের নেশাজাতীয় সিরাপ আটক করেছে।

এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ