September 15, 2026, 5:13 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

রায়পুর হুজুরের দরবার শরীফে ৭৯তম ঐতিহ্যবাহী ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

তুরান হোসেন রানা, বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি

বটিয়াঘাটার সুরখালী ইউনিয়নের রায়পুর দরবার শরীফ ময়দানে গতকাল ঐতিহ্যের ধারাবাহিকতায় অনুষ্ঠিত হলো ৭৯তম বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির।

প্রায় আট দশক ধরে চলমান এই দ্বীনি আয়োজন স্থানীয়ভাবে এক ঐতিহাসিক ধর্মীয় সম্মেলনে পরিণত হয়েছে।

ধর্মপ্রাণ মুসল্লিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবারের মাহফিলও ছিল ব্যাপক ও প্রাণবন্ত। মাহফিলে দেশবরেণ্য আলেম-ওলামাগণ কোরআন-হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন। বক্তারা মুসলিম উম্মাহর ঐক্য, নৈতিকতা, ঈমান-আমলের দৃঢ়তা ও সামাজিক সম্প্রীতির ওপর গুরুত্বারোপ করেন।

৭৯ বছরের এই ধারাবাহিক আয়োজনকে ইসলামী শিক্ষা বিস্তারের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন তারা। ওয়াজ মাহফিলের শেষ পর্বে রায়পুর হুজুর সাহেবের ছোট সাহেবজাদা ও বর্তমান হুজুর সাহেব ক্বারী মোঃ আলতাফ হুসাইন মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন। আবেগঘন সেই মোনাজাতে উপস্থিত মুসল্লিরা আমিন ধ্বনিতে মুখরিত করে তোলেন পুরো ময়দান।

সবশেষে তাবারক বিতরণের মধ্য দিয়ে ৭৯তম এই ঐতিহ্যবাহী ধর্মীয় আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়। আয়োজকরা জানান, দীর্ঘ ৭৯ বছরের এই দ্বীনি ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ