September 15, 2026, 10:28 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

রংপুর বিভাগে জাপার দীর্ঘ তিন দশকের প্রভাবের অবসান

ডেস্ক রিপোর্ট

সদস্য সমাপ্ত গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এক শতাংশও ভোট পায়নি এক সময়ের বিরোধীদল জাতীয় পার্টি (জাপা)।

লাঙল প্রতীকে ১৯৯ জন প্রার্থী দিয়ে দলটি মাত্র ০ দশমিক ৮৯ শতাংশ ভোট পেয়েছে। অথচ আগের তিন সংসদে যেভাবেই হোক বিরোধী দল ছিল দলটি।

রোববার (১৫ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা এ তথ্য নিশ্চিত করেছে।

ইসি থেকে পাওয়া তথ্যে দেখা গেছে, এ প্রথম দলটির কোনো প্রার্থী নির্বাচনে জয়ী হতে পারেননি। এমনকি জাপার ঘাঁটি হিসেবে পরিচিত রংপুর বিভাগের ৩৩টি আসনের একটিতেও জয় পায়নি দলটি। জাপার দীর্ঘ তিন দশকের প্রভাবের অবসান হলো। অথচ দলটি ২০১৪ সালে দলটি ৩৪টি, ২০১৮ সালে ২২টি এবং ২০২৪ সালে মাত্র ১১টি আসন পায়; যা ছিল ইতিহাসে সর্বনিম্ন।

এবারের নির্বাচনে জাপা ১৯৯ আসনে প্রার্থী দিয়ে একটিতেও জয়ী হতে পারেনি। রংপুর-৩ আসনে দলের চেয়ারম্যান জি এম কাদের তৃতীয় অবস্থানে নেমে গেছেন। গাইবান্ধা-১ আসনে মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীও মূল প্রতিদ্বন্দ্বিতায় টিকতে পারেননি। তিনি জামানত রক্ষার মতো ভোটও পাননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ