September 15, 2026, 11:14 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

সংখ্যালগু হিসেবে নয় জন্মসূত্রে নাগরিক প্রত্যেকের সমান অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা করতে জামায়াত প্রতিজ্ঞাবদ্ধ- মাষ্টার আঃ মান্নান

সাইফুল ইসলাম সাঈফী, বানারিপাড়া বরিশাল প্রতিনিধি

​বরিশাল-২(উজিরপুর-বানারিপাড়া) সংসদীয় আসনে নির্বাচনী প্রচারণার শেষ দিন উঠান বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বানারীপাড়া উপজেলা। পৌরসভার বানারিপাড়া পাইলট স্কুল মাঠে বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

​প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা জামায়াতের নায়েবে আমীর ও বরিশাল-২ আসনের জামায়াত মনোনীত ও ১১ দল সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মাস্টার আবদুল মান্নান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও পরিকল্পনা সম্পাদক রিয়াজুল ইসলাম,শের-ই বাংলার দৌহিত্রি, জাতীয় নাগরিক পার্টির অ্যাম্বাসেডর এ.কে ফ্লোরা হক,

বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা মজলিশে শুরা সদস্য ও বাবুগঞ্জ উপজেলা আমির মাও: রফিকুল ইসলাম,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র বানারিপাড়া উপজেলার সাবেক সহ-সভাপতি জামায়াত নেতা মাস্টার গোলাম মোহাম্মদ মাহবুব,উপজেলা বিএনপির সদ্য পদত্যাগকারী নেতা আশিকুর রহমান আজাদ, জেলা জামায়াতের ইউনিট সদস্য সাইফুল ইসলাম সাঈফী,এনসিপির জেলা সাংগঠনিক সম্পাদক আসিফ আলী,উপজেলা জামায়াতের সেক্রেটারি মোজাম্মেল হোসেন মোকাম্মেল।সভাপতিত্ব করেন জেলা মজলিশে শুরাসদস্য ও উপজেলা আমীর খলিলুর রহমান শাহাদাত।

এছাড়া আরো উপস্থিত ছিলেন,
বানারীপাড়া পৌর আমির জনাব কাওসার হোসাইন,বাবুগঞ্জ উপজেলা সেক্রেটারি গাজী আব্দুস সালাম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মাস্টার আব্দুল মান্নান বলেন: বাংলাদেশ জামায়াতে ইসলামী বিশ্বাস করে সংখ্যালগু হিসেবে নয় বরং বাংলাদেশে জন্মগ্রহণকারী প্রত্যেক নাগরিকের সমান অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা করতে জামায়াত প্রতিজ্ঞাবদ্ধ।এদেশে আর কেউ সংখ্যালঘু কার্ড খেলতে পারবে না। আল্লাহর করুনায়,আপনারা যদি আমাদেরকে সমর্থন দিয়ে নির্বাচিত করেন তাহলে আমরা আমাদের নির্বাচনী ইস্তিহারের আলোকে অতিগুরুত্বপূর্ণ বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে বাস্তবায়ন করবো,ইনশাআল্লাহ”।

উল্লেখ্য উক্ত উঠান বৈঠকে জামাত ইসলামের আদর্শে অনুপ্রাণিত হয়ে যুবদল,ছাত্রদল,স্বেচ্ছাসেবক দলের ১০ জন নেতা-কর্মি মাস্টার আব্দুল মান্নান’র হাতে ফুল দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ