September 15, 2026, 11:14 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

রাজাপুরে হাতপাখা প্রার্থীর কর্মীদের ওপর হামলার প্রতিবাদে প্রার্থীর সংবাদ সম্মেলন

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠি-১ আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী ইব্রাহিম আল হাদীর কর্মীদের ওপর হামলা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করা হয়।

আজ বুধবার বিকেলে রাজাপুর উপজেলা ইসলামী আন্দোলনের অফিসে সংবাদ সম্মেলন করে হাতপাখা প্রতীকের প্রার্থী ইব্রাহিম আল হাদী বলেন, আগামীকাল অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখর পরিবেশে হবে বলে তারা আশা করছেন। ভোটাররা শান্তিপূর্ণভাবে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন বলেও আশা প্রকাশ করেন তারা।

তবে তিনি অভিযোগ করেন, গত রাতে বড়ইয়া ইউনিয়নের পালট এলাকায় হাতপাখা প্রতীকের কয়েকজন কর্মীর বাড়িতে গিয়ে দরজা ভেঙে হামলা, মারধর ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে।

এছাড়া বিভিন্ন স্থানে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি করা হয়। প্রার্থী ইব্রাহিম আল হাদী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন এমন অপপ্রচার চালানো হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা।

তিনি বলেন, আমরা মাঠে আছি এবং শেষ পর্যন্ত নির্বাচনী লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ