September 15, 2026, 11:13 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

মোহনগঞ্জে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে যৌথ বাহিনীর মহড়া

মাসুম আহমেদ, মোহনগঞ্জ নেত্রকোনা প্রতিনিধি

সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে মোহনগঞ্জ উপজেলায় দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, আনসার ও র‍্যাব এর যৌথবাহিনীর সমন্বয়ে সর্বক্ষণ মনিটরিং ও টহল কার্যক্রম পরিচালনা করছেন।

এছাড়া, সমগ্র উপজেলা গোয়েন্দা নজরদারিতে রয়েছে বলে নিশ্চিত করেছেন সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্যাট এম এ কাদের। মঙ্গলবার সন্ধ্যা থেকে একাধারে পৌর শহরের বিভিন্ন এলাকায় মহড়া দেন, এবং উপজেলার সাতটি ইউনিয়নেও যৌথ বাহিনীর টহল অব্যাহত রয়েছে।

নির্বাচন পূর্বকালীন সময়ে বা নির্বাচনের দিন কেউ কোনরূপ অনাকাঙ্ক্ষিত ঘটনা বা আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে চাইলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি।

মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো : হাফিজুল ইসলাম হারুন জানান, মোহনগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্যাটদের নেতৃত্বে যৌথ বাহিনী নিরলস কাজ করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ