September 15, 2026, 11:13 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

বরিশালে নির্বাচনকালীন জরুরি পরিস্থিতি মোকাবেলায় সাময়িক সক্ষমতা প্রদর্শনী মহড়া অনুষ্ঠিত

বরিশাল ব্যুরো প্রধান

বরিশাল জেলায় বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে নির্বাচনকালীন জরুরি পরিস্থিতি মোকাবেলায় সাময়িক সক্ষমতা প্রদর্শনী মহড়া অনুষ্ঠিত হয়েছে।

বরিশালে ১১ ফেব্রুয়ারি ২০২৬ (বুধবার) বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে ভোটকেন্দ্রে উদ্ভূত যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনীর জরুরি প্রতিক্রিয়া ও সমন্বিত কার্যক্রমের ওপর একটি বাস্তবধর্মী মহড়া আয়োজন করা হয়।

উক্ত মহড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল এম খায়ের উদ্দিন, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জিওসি ৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বরিশাল এরিয়া। এ সময় উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ রোমিও নওরিন খান, এনডিই, পিএসসি, কমান্ডার, ৬ পদাতিক ব্রিগেড।

এছাড়াও ৭ পদাতিক ডিভিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণের পাশাপাশি বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার, বরিশাল জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং অন্যান্য আমন্ত্রিত অসামরিক প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে মহড়াটি পর্যবেক্ষণ করেন এবং সেনাবাহিনীর পেশাদারিত্ব ও দক্ষতার প্রশংসা করেন।

উল্লেখ্য, বরিশাল সদর এলাকার এলজিইডি ভবন সংলগ্ন বেলস পার্ক মাঠে একটি কাল্পনিক পোলিং সেন্টারকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি সৃষ্টির মাধ্যমে মহড়াটি পরিচালিত হয়। এছাড়াও অভিযানে কার্যকারিতা প্রদর্শনের লক্ষ্যে জরুরি পরিস্থিতি মোকাবেলায় আর্মি এভিয়েশন কর্তৃক হেলিকপ্টার সহায়তা প্রদান করা হয়।

এই মহড়ার মূল উদ্দেশ্য ছিল নির্বাচনকালীন জরুরি পরিস্থিতিতে সেনাবাহিনী, অসামরিক প্রশাসন এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয় বৃদ্ধি করা এবং দ্রুত সাড়া প্রদানের সক্ষমতা যাচাই করা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে ৭ পদাতিক ডিভিশনের দায়িত্বপূর্ণ এলাকায় উদ্ভূত যেকোনো পরিস্থিতি মোকাবেলায় স্ট্রাইকিং ফোর্স নিয়োগের জন্য ৭ পদাতিক ডিভিশন সর্বদা প্রস্তুত রয়েছে।

মহড়া শেষে উপস্থিত অতিথিবৃন্দ সেনাবাহিনীর সময়োপযোগী ও কার্যকর পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ