September 15, 2026, 1:32 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

দেখে নিন আপনার ভোট কেন্দ্র কোথায়

ডেস্ক রিপোর্ট

দেশের বহুল প্রতীক্ষিত জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে রাত পোহালেই, দেশব্যাপী চলছে ভোটের আমেজ। দেশের ১০ কোটি ভোটার গত ৩ টি জাতীয় নির্বাচনে ভোট দিতে না পারলেও এবার সবার ভোটদানের সমান সুযোগ নিশ্চিতে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার।

আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের ভোট প্রদান সহজ করতে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানার জন্য ৪টি পদ্ধতি চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এসব পদ্ধতির মাধ্যমে ভোটাররা দ্রুত ও নির্ভুলভাবে নিজেদের ভোটকেন্দ্রের তথ্য জানতে পারবেন।

ভোটারদের জন্য ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ নামে একটি মোবাইল অ্যাপ চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই অ্যাপ ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বরের মাধ্যমে ভোটাররা ঘরে বসেই নিজেদের ভোটকেন্দ্রের নাম, নম্বর ও অবস্থান জানতে পারবেন।

শনিবার ৭ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক মো:রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান।

প্রথমেই গুগল প্লে স্টোর থেকে Smart Election Management BD অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করতে হবে।তারপর অ্যাপের ড্যাশবোর্ড থেকে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’ সিলেক্ট করে ‘ভোট কেন্দ্র খুঁজুন’ অপশনে গিয়ে এনআইডি নম্বর ও জন্ম তারিখ প্রদান করলে ভোটার নম্বর, ক্রমিক এবং কেন্দ্রের নাম ও ঠিকানা জানা যাবে খুব সহজেই।

তাছাড়া সরাসরি যেকোনো ফোন থেকে ১০৫ নম্বরে কল করে অপারেটরের সঙ্গে কথা বলতে ৯ প্রেস করতে হবে। এক্ষেত্রে ভোটারের এনআইডি নম্বর ও জন্ম তারিখ প্রয়োজন হবে। প্রতিদিন ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এই সেবা পাওয়া যাবে।এতে করেও আপনার  ভোটকেন্দ্র ও ভোটার নম্বর বের করতে পারবেন।

আরেকটি উপায় আছে  ভোটকেন্দ্র ও ভোটার নম্বর বের করার। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে পিসি (PC) লিখে স্পেস দিয়ে এনআইডি (NID) নম্বর লিখে ১০৫ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসের মাধ্যমেই ভোটার তার কাঙ্ক্ষিত তথ্য পেয়ে যাবেন নিমিষেই

ইসির অফিশিয়াল ওয়েবসাইট (ecs.gov.bd)থেকে ‘ভোটকেন্দ্র’ মেনুতে গিয়ে দুইভাবে তথ্য পাওয়া যাবে। প্রথমত, নির্বাচনি এলাকা ও উপজেলা অনুযায়ী কেন্দ্রের তালিকা দেখে। দ্বিতীয়ত, এনআইডি ও জন্ম তারিখ ইনপুট দিয়ে। এছাড়া গুগল ম্যাপের মাধ্যমে কেন্দ্রের অবস্থান ও যাতায়াতের পথ দেখার সুবিধাও রয়েছে এতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ