September 15, 2026, 11:14 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

উত্তরা সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশি অস্ত্রসহ আটক ৩

ডেস্ক রিপোর্ট

রাজধানীর উত্তরা পূর্ব বিএনএস সেন্টার এলাকায় সেনাবাহিনী যৌথ তল্লাশী চৌকি পরিচালনা বিদেশি অস্ত্রসহ তিনজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ম্যাগাজিন ও এ্যামোসহ ১টি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। সে সময় সেখানে একজন ভুয়া র‍্যাব সদস্যকেও আটক করেন সেনা সদস্যরা।

রবিবার (৮ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডি ব্রিগেডের অধীনস্থ উত্তরা আর্মি ক্যাম্প যৌথ তল্লাশী চৌকি পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- রেজাউল করিম, রফিকুল ইসলাম ও মিজু আহমেদ।

জানা যায়, তল্লাশী চলার সময় উত্তরা পূর্ব থানার বিএনএস সেন্টার এলাকায় ৫ জন যাত্রীসহ একটি মাইক্রোবাসকে স্পট চেকিংয়ের জন্য থামানো হয়। তাদের মধ্যে সন্দেহভাজন ২ জন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বাকি ৩ জন সন্দেহভাজনকে আটক করেন যৌথ বাহিনীর সদস্যরা।

র‍্যাব সদস্যরা জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে যে তারা র‍্যাব সদস্যদের ছদ্মবেশে ডাকাতিতে জড়িত ছিলো। তাদের গাড়িতে তল্লাশি চালিয়ে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন, ৪টি ৫.৫২ মিঃমিঃ গোলাবারুদ, ১টি ডামি পিস্তল, ২টি পিস্তল কভার, ২টি হাতকড়া, ১টি ওয়াকিটকি, ২টি নকল র‍্যাব আইডি কার্ড, ৪টি র‍্যাবের জ্যাকেট, ১টি রিফ্লেক্টিং জ্যাকেট, ১টি হাতুড়ি, ২টি গাড়ির নকল নম্বর প্লেট এবং নগদ ২ হাজার ৬৭০ টাকা উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেফতারদের জিজ্ঞাসাবাদ শেষে উত্তরা পূর্ব থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ