September 16, 2026, 12:02 am
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

হিন্দু সম্প্রদায়ের অধিকার ও উন্নয়ন নিশ্চিতের আহ্বান—পাবনায় মতবিনিময় সভায় শিমুল বিশ্বাস

জুবায়ের খান প্রিন্স, স্টাফ রিপোর্টার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পাবনা-৫ (সদর) আসনের সনাতনী (হিন্দু) সম্প্রদায়ের নারী-পুরুষের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত ৮টায় পাবনা শ্রী শ্রী জয় কালী বাড়ি মন্দির প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান বক্তার বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তিনি বলেন, “সবার উপরে মানুষ সত্য—সম্প্রীতি, নিরাপত্তা ও উন্নয়নের রাজনীতিই আমাদের অঙ্গীকার।”

সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট মলয় দাস রায় বলেন, দেশের হিন্দু সম্প্রদায় সব সময় স্বাধীনতা, সম্প্রীতি ও সহাবস্থানের পক্ষে থেকেছে। তাদের নিরাপত্তা, কর্মসংস্থান, শিক্ষা ও নাগরিক অধিকার নিশ্চিত করা বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ দাবি উল্লেখ করে তিনি উন্নয়ন ও সমঅধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা পৌরসভার সাবেক চেয়ারম্যান, আহত বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু।

বিশেষ অতিথির বক্তব্য দেন শ্রী রমেশ চন্দ্র ঘোষ, মো. আবুল হোসেন, শ্রী প্রভাষ চন্দ্র ঘোষ (দুখু), শ্রী আশীষ বসাক, শ্রী উত্তম সাহা, শ্রী উত্তম কুণ্ডু, শ্রী অচিন্ত ঘোষসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

দীপঙ্কর সরকার জীতুর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় পাবনা-৫ আসনের হিন্দু সম্প্রদায়ের বিপুলসংখ্যক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ