July 26, 2026, 12:38 am
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

রাউজানের কলমপতি ও দক্ষিণ হিঙ্গলায় ধানের শীষের গণসংযোগে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী

রাউজান চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন এই নির্বাচন শুধু একটি ভোটের লড়াই নয়, এটি জনগণের ভোটাধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচার পুনরুদ্ধারের সংগ্রাম।

৬ জানুয়ারি শুক্রবার সকালে রাউজান উপজেলার দক্ষিণ হিংগলা ও কলমপতি এলাকায় আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এলাকায় ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হয়।

রাউজান উপজেলা যুবসংগঠক মো. নাছির উদ্দিন ও যুবদল নেতা নাফিজ ইকবাল হেলালের যৌথ সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক এম. এ. হালিম চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোহাম্মদ নুরুল হুদা চেয়ারম্যান, সাবেক ইউপি সদস্য মো. সোলাইমান মেম্বার।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নেতা বদিউল আলম তালুকদার, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজল, ডাবুয়া ইউনিয়ন বিএনপির নেতা কামাল উদ্দিন, বিএনপি নেতা আজিজুল হক, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মাসুদ উদ্দিন, ডা. জয়ব্রত দাশ, এডভোকেট সুনিল দাশ, সিআইপি ফোরকান উদ্দিন রুবেল, সেলিম চৌধুরী, রাউজান উপজেলা যুবদলের সাবেক আহবায়ক রহিম উদ্দিন ওয়াশিম, যুবদল নেতা আলী আজম অশ্রু, নিজাম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, তৌহিদুল আলম, আজাদ ইমরান বকুল, মুহাম্মদ শাহাজাহান, ফোরকান, আরিফ, শাহাদাত, আসলাম মুন্সি, সেলিম উদ্দিন, সাইফুলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

পথসভায় নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ব্যানার, ফেস্টুন ও ধানের শীষ প্রতীক হাতে নিয়ে উপস্থিত জনতা প্রার্থীকে সমর্থন জানায়। পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে রূপ নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ