September 15, 2026, 11:13 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

মোহনপুরে বিএনপির বিশাল নির্বাচনী জনসভা

রতন, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর মোহনপুরে উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ৮ই ফেব্রুুয়ারি বিকালে মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই বিশাল জনসভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম মুন, পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাহবুব- আর -রশিদ।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক বিএনপির জেলা সভাপতি এ্যাডভোকেট তোফাজ্জল হোসেন তপু।

প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহীর পবা-মোহনপুর -৩, আসনের বিএনপির মনোনীত পদপ্রার্থী (ধানের শীষ প্রতীক) এ্যাডভোকেট শফিকুল হক মিলন। তিনি বলেন, সবাই ভেদাভেদ ভুলে দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে আগামী ১২ই ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষে প্রতীকে ভোট দিন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম মার্শাল, আবুল কালাম আজাদ সুইট, বিএনপি নেতা আব্দুল কাদের, কেশরহাট পৌর বিএনপির সভাপতি আলাউদ্দিন আলো, উপজলা বিএনপি সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক কাজিম উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান, কৃষকদলের আহবায়ক গোলাম মোস্তফা বাবলু, শ্রমিকদলের আহবায়ক মোজাম্মেল হক, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম। আরও উপস্থিত ছিলেন, উপজেলা, ইউনিয়ন, ওর্য়াড ওর্যায়ের বিএনপির নেতা বৃন্দ ও জনসাধারণেরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ