September 15, 2026, 11:13 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

মা-বোনদের নিরাপত্তা নিয়ে কোনো আপস নয়, কচুয়ার জনসভায় জামায়াত প্রার্থী রাহাদের কঠোর হুঁশিয়ারি

তরফদার রবিউল ইসলাম

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাদ বলেছেন, পরাজয় নিশ্চিত জেনে একটি মহল বারবার ফাউল করছে। তারা জামায়াতের পোস্টার-ব্যানার ছিঁড়ে ফেলছে এবং কোথাও কোথাও মা-বোনদের হেনস্তা করছে, যা কখনোই মেনে নেওয়া হবে না।

তিনি বলেন, “আমার পোস্টার-ব্যানার ছিঁড়ছেন—সম্পর্কের খাতিরে এতদিন কিছু বলিনি। কিন্তু আমাদের মা-বোনদের হেনস্তা করার মতো আচরণ করলে কাউকে ছাড় দেওয়া হবে না। সাবধান হয়ে যান।”
তিনি আরও বলেন, “পোস্টার ছিঁড়ে কিছু হবে না। কচুয়ার মানুষের হৃদয়ে দাড়িপাল্লা আছে। ১২ ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে দাড়িপাল্লা বিজয়ী হবে।”

রোববার (০৮ ফেব্রুয়ারি) বিকেলে কচুয়া দাখিল মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আসন্ন নির্বাচনে সকল নেতাকর্মী ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

কচুয়া উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস, জাতীয় নাগরিক পার্টির জেলা আহ্বায়ক মোরশেদ আনোয়ার সোহেল, খেলাফত মজলিসের আমির মাওলানা আমিরুল আলম সিদ্দিকী, জামায়াত নেতা শেখ কামরুল আলম, ইসলামী ছাত্রশিবির নেতা শেখ মো. এনামুল কবির, অ্যাডভোকেট মোস্তাইন বিল্লাহ, মাওলানা আলতাফ হোসেন, মাস্টার আমিনুল ইসলাম এবং খেলাফত মজলিস নেতা অ্যাডভোকেট বালী নাসের ইকবালসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে সংসদ সদস্য প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাদের নেতৃত্বে একটি মিছিল বের করা হয়। মিছিলটি মাদরাসা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কচুয়া জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। মিছিল ও সমাবেশে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ