July 26, 2026, 2:48 am
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

“বিজিবি রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রেখে সকল প্রার্থীর জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করছে”—লেফটেন্যান্ট কর্ণেল জাহিদুল ইসলাম

মো: হাসান আলী, বাঘাইছড়ি প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ বাহিনী হিসেবে দায়িত্ব পালনে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জাহিদুল ইসলাম, পিএসসি।

আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় মারিশ্যা জোন (২৭ বিজিবি) সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে।

তিনি জানান, সরকার ও নির্বাচন কমিশনের সকল নির্দেশনা বিজিবি কঠোরভাবে অনুসরণ করছে এবং রাজনৈতিকভাবে নিরপেক্ষ থেকে সকল প্রার্থীর জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করছে। গত ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে সারাদেশে পূর্ণমাত্রায় বিজিবি মোতায়েন রয়েছে। দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত সুরক্ষিত রেখেই সারা দেশে ৩৭ হাজারেরও বেশি বিজিবি সদস্য দায়িত্ব পালন করছে।

নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার রোধে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও জানান তিনি। মারিশ্যা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় ড্রোন, নাইট ভিশন গগলস ও বাইনোকুলারের মাধ্যমে টহল ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

তিনি আরও বলেন, রাঙ্গামাটি-২৯৯ সংসদীয় আসনের বাঘাইছড়ি উপজেলায় একটি পৌরসভা ও পাঁচটি ইউনিয়নের ২১টি ভোটকেন্দ্রে চারটি বেস ক্যাম্প থেকে ছয়টি প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছে। এছাড়া উপজেলার ৩৯টি দুর্গময় ভোটকেন্দ্রের মধ্যে পাহাড়ি এলাকায় ছয়টি হেলিশট ভোটকেন্দ্র রয়েছে, যার মধ্যে দুইটি মারিশ্যা ব্যাটালিয়নের আওতায়।

প্রেস ব্রিফিংয়ে মারিশ্যা ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর এম. শাহিনুর রহমান, মেডিকেল অফিসার ক্যাপ্টেন অমিত কুমার সাহা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ