September 15, 2026, 1:31 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বারহাট্টায় বিআরডিবির সেচপাম্পের পাইপ বিক্রির ঘটনায় থানায় লিখিত অভিযোগ

আসাদুজ্জামান তালুকদার, নেত্রকোণা প্রতিনিধি

বারহাট্টায় বিআরডিবির সেচপাম্পের পাইপ বিক্রির ঘটনায় থানায় লিখিত অভিযোগ।

বারহাট্টা উপজেলার বাউশী ইউনিয়নের সুসাংধোবাহালা গ্রামের গভীর নলকূপ কৃষক সমবায় সমিতি লিঃ’ এর পাইপ অবৈধভাবে উত্তোলন করে বিক্রয় করার অভিযোগ দায়ের করা হয়েছে বারহাট্টা থানায়।

সমিতিটির সভাপতি মোঃ সিদ্দিক মিয়া জানান, সমিতিটির সাবেক ম্যানেজার মোঃ আব্দুল খালেক (৬০) তার প্রভাব দেখিয়ে উক্ত গভীর নলকূপের পাইপগুলো সমিতির সদস্যদের না জানিয়ে অন্যত্র বিক্রয় করে দিয়েছে। ৫ ফেব্রুয়ারী সকাল ১০টা থেকে সমিতির গভীর নলকূপটির পাইপ উত্তোলন শুরু করে যা অদ্যবদি চলমান। আমরা অন্যন্য সদস্যরা বাধা দিলেও সে তা অমান্য করে প্রভাব বিস্তার করে পাইপ উত্তোলন করছে। এমতাবস্থায় সমিতির সদস্যদের মধ্যে ক্ষোভ বিস্তার করছে, এমনকি আমাদের সমিতির সদস্যদের মধ্যে দাঙ্গা-হাঙ্গামা হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আমি বারহাট্টা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।

এবিষয়ে জানতে চাইলে সমিতিটির সাবেক ম্যানেজার মোঃ আব্দুল খালেক শনিবার (৭ ফেব্রুয়ারী) বিকেলে জানান, বিআরডিবি কে টাকা দিয়ে দিয়েছি। এখন এগুলো আমার সম্পদ, আমি বিক্রি করে দিব না কি করবো সেটা আমার বিষয়।

এব্যাপারে জানতে চাইলে বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিবিরুল ইসলাম জানান, লিখিত অভিযোগটি যাচাই-বাছাই করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ